Sale!

প্রেম ও দ্রোহের নির্জন অভিসার (হার্ডকভার)

Original price was: 250.00৳ .Current price is: 213.00৳ .

Title : প্রেম ও দ্রোহের নির্জন অভিসার (হার্ডকভার)
Author : আনোয়ার হোসেন লিখন
Publisher : হাওলাদার প্রকাশনী
Edition : 1st Published, 2025
Country : Bangladesh
Language : Bengali

Description

প্রেম ও দ্রোহ, এই দুইটি শব্দ মানবজীবনের দুইটি ভিন্ন প্রান্তকে বোঝায়। প্রেম মানবজীবনের একটি মৌলিক অনুভূতি। প্রেম মানুষে মানুষে সম্পর্কের ভিত্তি স্থাপন করে। একদিকে রয়েছে গভীর প্রেম— ভালোবাসা, গভির অনুরাগে, স্নেহ, মায়া ও অনুভূতি, তেমনি অন্য দিকে রয়েছে অন্যায়, অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহের চেতনা।
প্রেম পরিবার, বন্ধু—বান্ধব, আত্মীয়—স্বজন এবং জীবনসঙ্গীর মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে। একসঙ্গে জীবনের পথ চলতে অনুপ্রাণিত হয়।
আর দ্রোহ হল অন্যায়, অবিচার, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের মানসিকতা। প্রেম ও দ্রোহ একে অপরের পরিপূরক হতে পারে। প্রকৃতপক্ষে, সত্যিকারের প্রেম প্রায়শই দ্রোহের জন্ম দেয়। যখন কোন মানুষ বা সমাজ অন্যায় ও অবিচারের শিকার হয়, তখন তাদের মধ্যে দ্রোহের জন্ম হয়। দ্রোহ মানুষকে তাদের অধিকার আদায় করতে, সমাজে পরিবর্তন আনতে এবং একটি সুন্দর ও ন্যায়সঙ্গত জীবন প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করে।
যখন মানুষ গভীরভাবে কাউকে ভালোবাসে, তখন তারা সেই মানুষটির কষ্ট ও দুঃখ অনুভব করে। এই অনুভূতি তাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের জন্ম দিতে পারে। আবার, দ্রোহের মাধ্যমে মানুষ তাদের সমাজের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রেম ও দ্রোহের নির্জন অভিসার (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *