Sale!

কোনও দিন এরকমও হয় (হার্ডকভার)

Original price was: 400.00৳ .Current price is: 360.00৳ .

Title : কোনও দিন এরকমও হয় (হার্ডকভার)
Author : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Publisher : আনন্দ পাবলিশার্স প্রইভেট লিমিটেড
ISBN : 9788177564778
Edition : 2016
Number of Pages : 263
Country : India
Language : Bengali

Description

প্রণবেশ পেনশন তুলতে গিয়ে ব্যাঙ্কেই খােয়ালেন তার পেনশনের চোদ্দো হাজার টাকা। থানায় ডায়েরি করলেন তিনি। ঘটনাচক্রে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর ছেলে অয়ন সেই থানার ওসি। এদিকে নতুন গড়ে ওঠা হাইরাইজের পাশাপাশি বস্তির লাগােয়া অঞ্চলে চোর-পুলিশ, সাধু-অসাধুর মিশেলে এক মিশ্র পরিবেশে বেড়ে ওঠা শৈশবেই অনাথ পল্লব চট্টরাজ বা প্যালা সেই পরিবেশের শিকার। পুলিশের ছদ্ম সন্দেহের তির প্যালাকেই বিদ্ধ করল কিন্তু প্রণবেশের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে নিস্পাপ প্যালার চরিত্রের অন্যদিক।পাড়ার শান্তি কমিটির মিটিং-এ তিনি হঠাৎই। শনাক্ত করতে পারলেন তার ছিনতাইকারীকে। তাকে অনুসরণ করতে গিয়ে এক নিরেট দেওয়ালের মুখােমুখি হন প্রণবেশ। যে-দেওয়াল তার বিবেকেরও। আজীবন অসদাচারী প্রণবেশ। সেই অপরাধীর মধ্যে দেখতে পান নিজেকে। তারপর? কাকে ক্ষমা করবেন তিনি? ওয়েলিংটনের কাছে এক চার্চের রেলিং ঘেঁষে পরেছিল একটা নীলাভ আলাের আভা। রুদ্র নিচু হয়ে দেখল ওটা ছােট্ট মােবাইল ফোন। রিংটোন শােনা যাচ্ছিল অনেকক্ষণ ধরে। আবারও বাজছে সেলফোনটা। বন্ধু দীপুর সঙ্গে পরামর্শ করে মুঠোভরে মােবাইলটা কুড়িয়ে নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঝালাে গলায় বলে উঠল একটি মেয়ে, আর ইউ দেয়ার বেদা?’ কে এই বেদা? কী তার পরিচয়? সেলফোনটা রুদ্র নিজের কাছে রেখে বুঝতে পারল বেদার জগৎ তার চেয়ে অনেক অনেক বড়। বেদা হয়তাে গােলমেলে মানুষ। এই উপন্যাসের প্রথম পর্ব থেকেই শুরু হয়েছে এমনতর জীবনরহস্যের প্রবাহ। এসেছে অনেক চরিত্র— অনাবাসী শ্রমণ, দীপু, দীপুর বউদি শান্তিলতা, দাদা শুভঙ্কর, নিতু, রুণা, বিষাণ এবং আরও অনেকে। সব কটি চরিত্রই চলমান। যদিও সবাই যে কোথাও পৌঁছচ্ছে, এমন নয়। কেউ কেউ আপন্ন, কেউ সম্মােহিত। জীবনের মায়াজাল আর ম্যাজিক সবার জীবনজুড়ে। শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের জাদুকলমে গাথা দুটি ভিন্নস্বাদের কাহিনী এই বইয়ে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কোনও দিন এরকমও হয় (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *