কৃষ্ণপক্ষের চোখ
Original price was: 380.00৳ .323.00৳ Current price is: 323.00৳ .
| বইয়ের নাম | কৃষ্ণপক্ষের চোখ |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | রাজীব উল আহসান |
| প্রকাশনা | Tamrolipi |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
Description
এ উপন্যাসটি ট্রেন ও স্টেশন নিয়ে। আরো খোলাসা করে বললে বলা যায় স্টেশনের পরিপার্শ্বের পট, প্রকৃতি, সময় আর মানুষগুলোকে নিয়ে। নির্দিষ্ট করে বললে, তিনজন ভিক্ষুককে নিয়ে এ উপন্যাসের মূল ঘটনা আবর্তিত। জন্মান্ধ ভিক্ষুক তৈয়বের সাথে খোঁড়া ভিক্ষুক ফুলবানুর প্রেমের সম্পর্কে কাঁটা হয়ে বিঁধে থাকে আধা- অন্ধ ভিক্ষুক রমিজ। স্টেশন লাগোয়া বস্তিতে থাকে ওরা। বস্তি পেরিয়ে রেল লাইনটার ওপারে আছে আলোক রোশনাইযুক্ত কিন্তু অন্ধকার পতিতা পল্লী। যেখানে রেনুকা নামের সুন্দরী একটা তরুণী থাকে। জীবন যার আজীবনের জন্যই বিবমিষাময়।


Reviews
There are no reviews yet.