সংকট : জীবনে ও মননে (হার্ডকভার)
Original price was: 270.00৳ .230.00৳ Current price is: 230.00৳ .
- শিরোনাম:সংকট : জীবনে ও মননে (হার্ডকভার)
- লেখক:আহমদ শরীফ
- বিষয়:দর্শন বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
- প্রকাশনি:আগামী প্রকাশনী
- ভাষা:বাংলা
- সংস্করণ:1st Edition
- পৃষ্ঠা:142
Description
ক্ষয়িষ্ণু মানবিকতা
বিশশতকের নিঃস্ব নিরন্ন শোষিত পীড়িত দলিত দমিত বঞ্চিত গণমানব তাদের ভাতে-কাপড়ে ন্যূনতম মানবিক অধিকার প্রাপ্তি সম্বন্ধে আশান্বিত ও আশ্বস্ত হয়েছিল, সোভিয়েট রাশিয়া-চীন দেখে। পরে প্রত্যাশা পূরণ সম্বন্ধে প্রত্যয়ী হয়েও উঠেছিল। মনে করেছিল এ কেবল সময়ের ব্যাপার। শোষিত-বঞ্চিত মানবের- মানবতার বিশ্বময় মুক্তি ঘটবেই।
আকস্মিকভাবে পূর্বয়ুরোপে-সোভিয়েট রাশিয়ায় [এবং চীনেও কিছুটা] সমাজতান্ত্রিক ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটে গেল। শুনে শেখা, শুনে আশ্বস্ত হওয়া, শুনে সমাজবাদী হওয়া গুরুবাদী অজ্ঞ উৎসাহী কম্যুনিস্টরা এ বিপর্যয়ে বিশ্বব্যাপী সর্বত্র যেন নিরাশা-হতাশায় নয় কেবল, ভুল মতাদর্শ সমর্থনের ও অনুসরণের জন্যে লজ্জিত এবং অনুশোচনায়ও যেন মর্মাহত। কাস্তে-হাতুড়ি অঙ্কিত পতাকা বর্জনে নয় শুধু, সঙ্ঘ-সমিতি-সংস্থাগুলোর নাম বদলেও হতে চাইল স্বস্থ।





Reviews
There are no reviews yet.