Sale!

Original price was: 470.00৳ .Current price is: 330.00৳ .

Title : ইনবক্স
Author : সাহানা মওলা
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-345
Edition : 1st Published, 2025
Number of Pages : 206
Country : Bangladesh
Language : Bengali

Description

চোখ কচলে জানালার দিকে চেয়ে দেখল দিশা।

ভোরের নরম আলো জানালার ফাঁক গলিয়ে এক

ফালি হীরের ঝলক হয়ে ঠিকরে পড়ছে। বেলা হয়ে গেছে। তড়িঘড়ি উঠে পড়ল। আরেটু ঘুমিয়ে নিতে ইচ্ছে করলেও উপায় নেই।

মেয়েটাকে স্কুলের জন্য তৈরি করতে না জানি কত ঝক্কি পোহাতে হয় আজ।

বড় জ্বালানি মেয়ে। মুখ ধোবে না, স্কুল ড্রেস পরবে না, গাঁইগুই করতেই থাকে।

নিজেও তৈরি হয়ে চুলে চিরুনি বিধিয়ে খানিক চেয়ে রইল আয়নায়।

গৌরবরণ না হলেও কাছাকাছি। সংসার অফিস বাচ্চা ইত্যাদি দৌড়ঝাঁপে কখনো ম্লান দেখায়।

গোলগাল মুখে মোটামুটি চ্যাপটা নাক। আর একটু চ্যাপটা হলে শ্বাস আটকে যেত মনে হয়। নাকফুল থাকায় কেউ নাক নেই মনে করে না। পিঠ ছাপিয়ে ঢেউ খেলানো ঘন কালো চুল। আজকাল লম্বা চুলের কদর না থাকায় হাত খোঁপায় লুকিয়ে রাখে কাঁটা বিঁধে। মোটামুটি লম্বাটে দৈহিক গড়নের সঙ্গে বুদ্ধিদীপ্ত চোখ দু’টি গড়পড়তা সৌন্দর্য আটকে রেখেছে।

না আর রূপ নিয়ে ভাববার সময় নেই। নিত্য চক্করে রূপচর্চার ঠাঁই হয় না।

মেয়ের স্কুল ব্যাগ গুছিয়ে নিতেই শ্বাশুড়ি মায়ের অমৃতবাণী বর্ষিত হল। ‘আজ মেয়েটাকে তুমিই স্কুলে দিয়ে যাও বউমা। আনজুরা আসেনি।’

চমকে উঠল দিশা।

রাজ্যের দায়দায়িত্ব মাথায় হাতুড়ি পেরেক ঠোকাঠুকি শুরু করল। তাই তো। রান্নাঘর শব্দহীন! তাড়াহুড়োয় খেয়াল করেনি।

আনজুরা খালা সকালের নাস্তা বানানোর আগে বাচ্চা স্কুলে নিয়ে যায়। তারপর ঘরের অর্ধেক কাজ শেষ করে নিয়ে আসে। রান্নাবান্না রাতেই করা

Reviews

There are no reviews yet.

Be the first to review “”

Your email address will not be published. Required fields are marked *