স্রোতের সীমানা পেরিয়ে
Original price was: 700.00৳ .490.00৳ Current price is: 490.00৳ .
| Title | : | স্রোতের সীমানা পেরিয়ে |
| Author | : | মুনির জামান |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-16-1 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 224 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
জেলেপাড়ার কিশোর আর বাবুবাড়ির মেয়ে রমা-তাদের প্রেম ছিল ধলেশ্বরী নদীর মতোই অবাধ, কিন্তু’ সমাজের চোখ ছিল শৃঙ্খলের মতো কঠিন। যখন বাবুদের অহংকারী জেদ আর মিথ্যা ষড়যন্ত্রে কিশোরের জীবনে নেমে আসে কারাগারের অন্ধকার, তখন সেই প্রেম পরিণত হয় এক ভয়ংকর বিদ্রোহে। কিন্তু ভালোবাসার পথে কি মুক্তি পাওয়া যায়? কারাগারে বসে কিশোর শেখে মুক্তি কোনো স্থান নয়, কোনো অবস্থা নয়। মুক্তি হলো এক দার্শনিক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে, বাবুবাড়ির অন্দরে তার প্রিয়তমা রমা। প্রশ্নতি নেয় এক চূড়ান্ত ত্যাগের। বরেন, যে একদিন কিশোরকে জেলে পুরেছিল, সেও কি শেষ মুহূর্তে পারবে তার অহংকারের কারাগার ভেঙে সত্যের পথে হাঁটতে? বিবাহের রঙিন মঞ্চে যখন রমার মুক্তির শেষ মুহূর্ত ঘনিয়ে আসে, তখন একদিকে মুক্তির আলো নিয়ে তীরে এসে ভিড়ে কিশোরের নৌকা, আর অন্যদিকে প্রলয়ের পূর্বাভাস নিয়ে নামে বৃষ্টি। নলিনী দেবীর নীরব বিদ্রোহ এবং কিশোরের প্রতীক্ষার নীরবতা এক মহাকাব্যিক ট্র্যাজেডির দিকে গল্পকে ঠেলে দেয়। এই উপন্যাস কেবল এক অসম প্রেমের কাহিনি নয়, এটি এক শাশ্বত উপাখ্যান। যে উপাখ্যানে প্রেম, শ্রেণি ও অহংকারের সংঘাত পেরিয়ে যায় জীবনের সীমানা, আর ধলেশ্বরীর প্রতিটি ঢেউয়ে বেঁচে থাকে এক অমলিন কিংবদন্তি ‘কিশোরমা’। পড়ুন সেই প্রেমগাঁথা, যা মৃত্যুকেও হার মানিয়ে চিরন্তন হয়।






Reviews
There are no reviews yet.