Sale!

তবু ও প্রতীক্ষায়

Original price was: 420.00৳ .Current price is: 300.00৳ .

Title : তবুও প্রতীক্ষায়
Author : নাসির উদ্দিন আহমেদ
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-27-7
Edition : 1st Published, 2026
Number of Pages : 128
Country : Bangladesh
Language : Bengali

 

Description

তবুও প্রতীক্ষায়

তারপরও প্রতীক্ষার প্রহর

শেষ হয় না,

প্রতিটা পল, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত

প্রতীক্ষাসহ সমার্থক শব্দ অপেক্ষায় কাটে।

মাঝে মাঝে মনে হয় এই বুঝি সাড়া এলো,

সদর দরজার কড়া নাড়ার শব্দ এলে

চমকে যাওয়া এই বুঝি সাড়া এলো, সারাক্ষণ যষ্ঠোন্দ্রীয় সজাগ থাকে।

ঐ যে দূরে পাতার আড়ালে বসন্তের কোকিল

হঠাৎ করে তার প্রিয়াকে পাওয়ার আকাঙ্ক্ষায়

কুহুতানে পিলে চমকে দিয়ে ডেকে ওঠে

তখন ভুল করে মনে হয়

এই বুঝি সাড়া এলো,

না, কোনো সাড়া নেই।

শরতের শিশিরভেজা ঘাসে

প্রভাত বেলায় শিউলি ঝরা কার্পেটে পা

ফেললে, সামান্য শব্দে যখন

ডালের আড়ালে লুকিয়ে থাকা বুলবুলিটি

ভয়ে ডেকে ওঠে

মনে হয় এই বুঝি সাড়া মিলল,

না সব হতাশায় ডুবে যায়।

একটু সাড়া পাওয়ার আশায়

অষ্টপ্রহর প্রতীক্ষার পল আর শেষ হয় না।

আর কতদিন?

মহাকালের গর্ভে সময় চলে যায় ধারাবাহিকতায়

পল, ক্ষণ, প্রহর, ঘণ্টা মিনিটের হিসেবে।

আজও প্রতীক্ষায় কাটে সময়,

হয়তো বা সাড়া মিলবে।

সাড়া মিলবে

সাড়া মিলবে

সাড়া মিলবে।

তবুও প্রতীক্ষায়

Reviews

There are no reviews yet.

Be the first to review “তবু ও প্রতীক্ষায়”

Your email address will not be published. Required fields are marked *