তোমাদের জন্য ভালোবাসা
Original price was: 220.00৳ .160.00৳ Current price is: 160.00৳ .
| Title | : | তোমাদের জন্য ভালোবাসা |
| Author | : | ইফতেখার হোসেন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-22-2 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 206 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
চা মামা, রিকশা ভাই, ভার্সিটির ছাত্রীএজাজ রাকিবকে রুমে ডাকল। ‘রাকিব, একটা নতুন এসাইনমেন্ট পেয়েছি। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে হবে।’ ‘আমরা সাক্ষাৎকার নিতে পারি, মামা।’ ‘নাহ, সাক্ষাৎকারে মানুষ ডিপ্লোমেটিক থাকে। মনের কথা জানতে হবে। এখন যেই অবস্থা, সাক্ষাৎকার নিতে গেলে মাইরও খাওয়া লাগতে পারে। আমি তোর জন্য চা শিঙাড়ার দোকানে হেল্পারের কাজ ঠিক করেছি। সেখানে মানুষ আড্ডা দেয়, মনের কথা বলে। একটা রেকর্ডার দিব। গোপনে রেকর্ড করে ফেলবি।’ ‘মামা, আমি মানুষকে চা শিঙাড়া দিবো? কেউ দেখলে কি বলবে? কখনো চা শিঙাড়া বানাই নাই। ইকোনমিক্স থেকে পাশ করে একজন প্রধান উপদেষ্টা, আর আমি বেচব চা, শিঙাড়া?’ ‘আহ, চা, শিঙাড়া তোকে বানাতে হবে না। শুধু কাস্টোমার, টেবিল মোছা, জিনিসপত্র ধোয়া, আর ফাঁকে ফাঁকে গোপনে রাজনীতির আলাপ রেকর্ড। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে কাজ, কে তোকে চিনবে? কথায় একটু বরিশালের টোন। ব্যাস। সাতদিনে সাতশ টাকা আর টিপস। অফিসের বেতন তো আছেই। খুব ইন্টারেস্টিং আইডিয়া। রাকিবের মোটেই ইন্টারেস্টিং মনে হলো না। মামার অফিসে সে ম্যানেজিং ডিরেক্টর। মামা চেয়ারম্যান। এখন তাকে চা শিঙাড়ার দোকানে কাজ করতে হবে? এজাজ রাকিব কে বুঝিয়ে রাজি করল। তাদের দুজনের রিসার্চ ফার্ম, ইন্টারন্যাশনাল ফান্ড, সুযোগটা নেওয়া দরকার। কাজেই রাকিবের জন্য লুঙ্গি কেনা হলো, স্যান্ডো গেঞ্জি কেনা হলো, লুঙ্গি পরে হাঁটা প্রাকটিস করানো হলো, একটু পরপর খুলে যায়, বড়োই







Reviews
There are no reviews yet.