Sale!

সৌপ্তিক

Original price was: 500.00৳ .Current price is: 375.00৳ .

Title : সৌপ্তিক
Author : হারুন-অর-রশিদ-মজুমদার
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-13-0
Edition : 1st Published, 2026
Number of Pages : 144
Country : Bangladesh
Language : Bengali

Description

দাম্পত্য জীবন যতটা সহজ সরল রাখা যায় জীবন ততটাই মাধুর্যময় হয়।

দাম্পত্য জীবনে জটিলতা অবধারিতভাবে পরিত্যাজ্য। কুটিলতার ফোঁটাও দাম্পত্য জীবনে রাখা যাবে না। দাম্পত্য জীবনের উপমা হলো সাদা খাতা কিংবা খোলা আকাশ। দুজন দুজনের জন্যে এই তুলনা। পরস্পরের কাছে পরস্পরের কার্যকলাপ হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। আবার পরস্পর পরস্পরের কাছে হবে আয়নাও। একজন অন্যজনের মুখাবয়বে নিজ নিজ প্রতিচ্ছবিই দেখতে পাবে। অন্য কারও প্রতিবিম্ব ওই দাম্পত্য আয়নায় দৃশ্যমান হওয়া হলো গর্হিত অপরাধ। তাহলেই আকাশে জমবে মেঘ। দেখা দেবে খোলা ফর্সা আকাশে কালো অন্ধকারাচ্ছন্ন মেঘের ঘনঘটা।

এটাই আদি-অন্ত্যের স্বতঃসিদ্ধ কানুন। দাম্পত্য জীবন হবে একেবারে টানটান একটি সহজ সতেজ সরলরেখা। যার প্রান্ত শুধুমাত্র দুটো। দুপ্রান্তে দুজন। আর অন্য কোনো প্রান্ত নেই। থাকতেও নেই। অন্য কোনো প্রান্ত রাখতেও নেই। অল্প বয়সের আবেগি কোনাকাঞ্চিগুলো ছেটে ফেলে সরলরেখার দাম্পত্য জীবনে পা ফেলা কেবল অপরিহার্য নয়

অত্যাবশ্যকীয় ও বাধ্যতামূলক কাজ। তৃতীয় জনের অনুপ্রবেশ তো নয়ই তৃতীয় জনের ছায়াও দাম্পত্য জীবনে চিরতরে নিষিদ্ধ। তাহলেই দাম্পত্য

জীবনটা সাবলীল হয়। যদি একবার সরলরেখা চ্যুত হয়ে যায় কারও জীবন তবেই ক্রমশ ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, বহুভুজ হতেই থাকবে। ভুজ কেবল বাড়তেই থাকবে একটার পর একটা- এটাই অবধারিত……………………………

Reviews

There are no reviews yet.

Be the first to review “সৌপ্তিক”

Your email address will not be published. Required fields are marked *