Sale!

বেকুবের দেশচিন্তা

Original price was: 1,000.00৳ .Current price is: 750.00৳ .

Title : ‘বেকুবের দেশচিন্তা’
Author : সাহানা মওলা
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-08-6
Edition : 1st Published, 2026
Number of Pages : 336
Country : Bangladesh
Language : Bengali

Description

মুখবন্ধ

আমি ওকে ‘রেজা’ বলেই ডাকি। ‘বেকুবের দেশচিন্তা’ এই বইটা সম্ভবত রেজার ১১ কিংবা ১২তম বই। ওর প্রথম বই প্রকাশিত হয়েছিল ১৯৯৫ সালে, ‘দূরের প্রবাস কাছের স্বদেশ’।

এই নামের ভেতর থেকেই রেজার চিন্তা সম্পর্কে বোঝা যায়, ওর দেশপ্রেম কতটা নিখাদ। আমার সৌভাগ্য হয়েছে রেজার বেশ কয়েকটা বই পড়ার এবং ওর অনেক নিয়মিত কলাম পড়ার। শুধু লেখা না, টেলিভিশনে ওর আলোচনা এবং অনেক মঞ্চে ওর কথা শোনার, বলার সৌভাগ্য হয়েছে আমার। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওর লেখালেখির মাধ্যমে। তাও প্রায় এক যুগের বেশি সময় হয়ে গেছে। এক সময় ওর সাথে সামনাসামনি পরিচয়, এর পর থেকে আমাদের সম্পর্ক এবং উভয়, উভয়কে বোঝার গভীরতা বেড়েছে, আন্তরিকতা বেড়েছে। যতবারই আমি রেজার সাথে দেখা করেছি, আমার কাছে ওকে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব বলেই মনে হয়েছে। ওর সহজ সরল মন। কিন্তু দৃঢ়চিত্ত এবং চিন্তা আমাকে বিমুগ্ধ করে। রেজার সব ধরনের লেখালেখি অথবা বক্তব্যের সাথে আমি সহমত পোষণ না করলেও ওর চিন্তা এবং দর্শনের গভীরতা ও জনকে আমি অস্বীকার করতে পারি না।

রেজা পেশাদার লেখক না হয়েও যে পরিমাণে লিখেছে এবং লিখে যাচ্ছে তা অতুলনীয়। ওর দেখার চিন্তার গভীরতা আমাকে ভীষণ মুগ্ধ করে। ওর লেখার মূল বিষয়বস্তু, আত্মসচেতনতাবোধ, বিনয়, ইতিহাসবোধ, সমাজচিন্তা, আন্তরিকতা, সততা ও স্পষ্টবাদিতা। এইসব এই সময়ের অনেক লেখকের মধ্যে দেখা যায় না। বিশেষ করে ওর প্রজন্মের কারো লেখায় আমি এরকম কিছু দেখেছি বলে মনেও পড়ে না। সেদিক থেকেও রেজার লেখা ব্যতিক্রম। ওর সাথে অনেকে দ্বিমত বা ভিন্নমত পোষণ করতেই পারি। কিন্তু ওর ইতিহাসবোধ এবং নৈর্ব্যক্তিক দেখাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। রেজা কোনো জনপ্রিয় লেখক না, কিন্তু আমার মনে হয় আগামী প্রজন্ম ওর লেখা থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবে যদি ওরা কেউ ওর লেখা পড়ে। রেজা বলে, ও নিরপেক্ষ না কিন্তু আবেগ দ্বারা প্রভাবিত হলেও যুক্তি দ্বারা পরিচালনা কওে সে নিজেকে। প্রচণ্ড আত্মবিশ্বাস আছে ওর। সেটা ওর সাথে কথা বললেই বোঝা যায়। সম্প্রতি রেজার প্রকাশিত আরেকটা গ্রন্থ ‘অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন উলানিয়ান’ প্রকাশিত হয়েছে, ২০২৪ সালে। এই বইটা পড়লেও রেজার শৈশব এবং ওর পারিবারিক পরিচয় সম্পর্কে পাঠক অনেক কিছু জানতে পারবেন ও কতটা ব্যতিক্রমী চরিত্রের মানুষ। নিঃসন্দেহে রেজার মতো একজন লেখক এবং বক্তার সংখ্যা বর্তমান সমাজে খুব কম। হাতে গণা যে কয়জন আছেন তারাও রেজার মতো নিভৃতে থাকেন। সমাজের ভালো মানুষগুলো এখন নিভৃতে চলে গেছে। স্বচ্ছ মুক্তচিন্তা এবং আন্তরিকতা ও এর গভীরতা চলতি সময়ে বিরল। মাঝে মাঝে অবাক হই রেজা দেশ থেকে বহু বছর ধরে অনেক দূরে। তারপরও প্রবাসে বসে দেশ নিয়ে এত গভীরভাবে চিন্তা করা, সেটা বিশ্লেষণ করা, বই প্রকাশ করা ইত্যাদি খুব সহজ ব্যাপার না। দেশের প্রতি ভালোবাসার কমিটমেন্ট না থাকলে তা সম্ভব না। প্রবাসে তো আমাদের অনেকেই আছেন। আমি রেজার মতো এত উঁচু মাপের দেশপ্রেমিক দেখি নাই, যারা ওর মতো এমন দেশমাতৃকা ধারণ করে লেখে। রেজার বর্তমান বইয়ের নাম দিয়েছে ‘বেকুবের দেশচিন্তা’।

আমি বলি, এইরকম বেকুবের সংখ্যা আমাদের সমাজে আরও বাড়ুক। আমি রেজার দীর্ঘায়ু ও সুস্থ জীবন প্রার্থনা করি। ওর লেখা অব্যাহত থাকুক। এটাও আমি প্রত্যাশা করি। এই বইতে রেজার বেশকিছু প্রবন্ধ পড়ে মনে হয়েছে লেখক তাঁর স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সমসাময়িক অনেক বিষয়ের অবতারনা করেছেন। আমার ভালোবাসা ও স্নেহ এবং দোয়া যতদিন বেঁচে আছি রেজার জন্য বিরতিহীনভাবে চলবে। ওর প্রকাশিত আরেকটা গ্রন্থ ‘নিঃশব্দ শব্দাবলী’ ২০২১-এ প্রকাশিত হয় (প্রকাশক একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি ‘এপিপিএল’)। এটা আরেকটা অসাধারণ বই রেজার। এই বইটাও আমার পড়া। ওখানেও আমি রেজার সম্পর্কে লিখেছি। রেজা তুমি ভালো থাকো। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য।

১০ জুলাই, ২০২৫

এ জি মাহমুদ

এয়ার ভাইস মার্শাল (অব.)

বাংলাদেশ এয়ার ফোর্স।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বেকুবের দেশচিন্তা”

Your email address will not be published. Required fields are marked *