আমার স্মৃতিতে মুক্তিযুদ্ধের দিনগুলো
Original price was: 350.00৳ .260.00৳ Current price is: 260.00৳ .
- গ্রন্থের নামঃআমার স্মৃতিতে
মুক্তিযুদ্ধের দিনগুলো
লেখক :ড. ঊষা রাণী দাস
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৩৫০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
আজ আমরা স্বাধীন। শত্রুর নাগপাশ থেকে মুক্ত করেছি আমাদের সোনার বাংলাদেশকে। আমরা অর্জন করেছি স্বাধীন পতাকা। পেয়েছি নিজস্ব জাতীয় সংগীত। ২৬শে মার্চ ১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ নয় মাস পাকিস্তানের বর্বর সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এক সাগর রক্ত ও ত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছি আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে। তাই তো মন গেয়ে ওঠেÑ
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।
মোহিনী চৌধুরী
যুদ্ধের দিনগুলোতে পাকসেনাবাহিনী ও তাদের দোসররা নিরস্ত্র নিরীহ মানুষের উপর নির্বিচারে অমানবিক অত্যাচার নির্যাতন করেছে। নিষ্ঠুরভাবে চালিয়েছে হত্যাকান্ড। সীমাহীন ধ্বংসলীলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে ভাঙতে চেয়েছিল আমাদের আর্থিক মেরুদণ্ড, ভাঙতে চেয়েছিল আমাদের মনোবল ও একতা। এমনকি অন্তরের সবচেয়ে
দুর্বল জায়গা, শিশু থেকে বয়স্কা নারীদের ধর্ষণ, তাদের উপর পাশবিক বলপ্রয়োগ ও অকথ্য শ্লীলতাহানি করেও ওরা আমাদের স্বধীনতা সংগ্রামকে থামিয়ে দিতে পারেনি। ফলশ্রুতিতে ১৬ই ডিসেম্বর ১৯৭১ আমরা অর্জন করেছি আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা। পেয়েছি আমাদের প্রাণের সার্বভৌম মাতৃভূমিকে।






Reviews
There are no reviews yet.