Sale!

হেজাযের পথে

Original price was: 300.00৳ .Current price is: 220.00৳ .

  • গ্রন্থের নামঃহেজাযের পথে
    লেখক :জাকিয়া বেগম
    প্রচ্ছদ: আল নোমান
    মূল্য:৩০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

চোখের তারায় সবুজ মিনার
দূর থেকে দেখতে পাচ্ছি সবুজ আলোর মিনার। বুকের ভিতর আবেগের স্রোতধারা হঠাৎ উছলে উঠে দুকূল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। মনে হচ্ছে বাস থেকে লাফ দিয়ে নেমে যাই, দৌড়ে চলে যাই ঐ সবুজ গম্বুজের নিচে যেখানে শুয়ে আছে আমার নুর নবী হজরত! ঐ মুহূর্তে আমার আবেগ কলমের কালি দিয়ে লেখার সাধ্য আমার কোথায়! মনের মধ্যে শুধু একটাই অনুভূতি আমি এসেছি! ইয়া রাসুলুল্লাহ আমি এসেছি আপনার শহরে!
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! অবশেষে প্রিয় নবীর (সা.) রওজায় আসতে পেরেছি!
সিন্ধান্ত হঠাৎ করেই নিয়ে ছিলাম। ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী আমাকে একটা ছোট্ট কাবাঘর বানিয়ে উপহার দিয়েছিল। আমার ছেলে সেটা হাতে নিয়েই খুশিতে পড়তে শুরু করল “লাব্বাইক, আল্লাহ হুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা অননিয়ামাতা লাকাআল মূলক লা শারি কালাকা” ওর মুখে এটা শুনেই কেমন যেন করে উঠল বুকটা।
হজ্জ করতে চাই। এ আমার স্বপ্ন! সেই কবে থেকে অপেক্ষা করে আছি কিন্তু হঠাৎ খরচ বেড়ে যাওয়ায় সে স্বপ্ন অধরা রয়ে যাবে কি না ভেবে কষ্ট পাচ্ছিলাম খুব।
হঠাৎ করেই মনে হলো উমরাহ্ করতে এত টাকা লাগবে না আর এভাবেই হয়তো পৌঁছে যাব সোনার মদিনা আর আমার ছেলেটা আল্লাহর ঘর দেখতে পাবে। রমজান মাসে উমরাহ্ পালন করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়ো হজ্জ করার সওয়াব পাওয়া যায়, ড. মুনিরার কাছে এটা শুনে খুশিতে কাঁদতে শুরু করেছিলাম।
মুহূর্তে সিদ্ধান্ত নিলাম চলে যাব হেযাযের পথে। পাসপোর্ট রেডি ছিল আমার আর ছেলের, ভিসা হয়ে গেল তিন দিনের মধ্যেই। মার্চের ১৮তারিখ ফ্লাইট।

Reviews

There are no reviews yet.

Be the first to review “হেজাযের পথে”

Your email address will not be published. Required fields are marked *