ইচ্ছে করে ভুল নামে ডাকব
Original price was: 350.00৳ .260.00৳ Current price is: 260.00৳ .
- গ্রন্থের নামঃইচ্ছে করে ভুল
নামে ডাকব - লেখক :মোস্তফা ফারুক
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৩৫০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
আমার ভাবনা
আজকাল ভ্রমণে ভীষণ ভয় জীবন গাড়িতে
আঁকাবাঁকা পথে চলাচল নিজ গতিতে
শুধুই মনে হয়
কি হয়!
কি হয়!
তবে কি সময় জানিয়ে দিচ্ছে
বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে?
অথচ সেই উত্তাল দিনগুলোতে
কুণ্ঠা হতো না মুখোমুখি হতে
বরং ছিল এক ভিন্ন অনুভূতি
লাল শালু মাথায় বেঁধে
নির্দ্বিধায় দাঁড়িয়ে যেতে।
মনে হতো
এইতো অমরত্বের পথ।
খনিকের এই পৃথিবী নয়
আমি অনন্ত কাল রয়ে যাবো
স্বপ্ন বোনা বীজতলায়।
রঙিন ব্যানার ফেস্টুন প্লাকার্ডে
ভরে যাবে
শহর গ্রাম মাঠ ঘাট হাট পথ প্রান্তর।
নিশ্চয়ই তোমাদের মাঝে
হে তারুণ্যের দল
ভেসে বেড়াবো অনন্তকাল
উড়িয়ে রঙিন স্বপ্নের পাল।






Reviews
There are no reviews yet.