Sale!

আলোকিত ভালোবাসা

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

  • গ্রন্থের নামঃআলোকিত ভালোবাসা
    লেখক :কবিতার-ফেরিওয়ালা-মুসাফির
    প্রচ্ছদ: আল নোমান
    মূল্য:৪০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

আলোকিত ভালোবাসা

যেই ভালোবাসা আল্লাহর দিকে টানে
যেই ভালোবাসা কুরআন হাদিস মানে
যেই ভালোবাসা তৃপ্ত গোপন দানে
আমি সেই ভালোবাসা খুঁজে ফিরি সবখানে।

যেই ভালোবাসা শুধু আখিরাতমুখী
যেই ভালোবাসায় হৃদয় শান্ত সুখী
যেই ভালোবাসায় খুশী গরীব দুঃখী
আমি সেই ভালোবাসা খুঁজে ফিরি দিয়ে উঁকি।

যেই ভালোবাসায় আলোকিত মরু জ্যোতি
যেই ভালোবাসায় লাভ শুধু নাই ক্ষতি
যেই ভালোবাসায় জান্নাতি সুখ অতি
আমি সেই ভালোবাসায় হয়ে যাই পুণ্যব্রতী।

যেই ভালোবাসায় নাই কালিমার খাদ
যেই ভালোবাসায় নাই ঘৃণা অপবাদ
যেই ভালোবাসায় নাই ক্লান্তি অবসাদ
আমি সেই ভালোবাসায় মিটাই মনের সাধ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আলোকিত ভালোবাসা”

Your email address will not be published. Required fields are marked *