Sale!

উজানগাওয়ের অমরনাথ

Original price was: 350.00৳ .Current price is: 300.00৳ .

Writer মনি হায়দার
Publisher সপ্তর্ষি
ISBN 978-984-95460-9-2
Language Bengali / বাংলা
Country Bengalidesh
Format Hardcover
Pages 144

Description

ক্র্যাচ

তুই ফোস ফোস কইরা কানতে আছো ক্যা? মোরা অন্যায়ডা কি কইছি? তুই এলহা অইতি মোরা দ্যাকতাম। লগে একটা পোলা… একটানা বলে থামে ইয়াকুব, ইয়াসমীনের বড় ভাই। রাজিয়া খাতুনের ঘরের মধ্যে জটলা। জটলার মধ্যমণি ইয়াসমীন এবং কোলের দুই বছরের পুত্র চম্পক। জটলা না বলে একটা বিচারসভাও বলা যায়। ইয়াসমীন স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। কিন্তু ভাই ইয়াকুব আর লিয়াকত, দু’জনের স্ত্রী একত্র হয়ে ইয়াসমীনকে ফিরে যাবার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে।

বৃদ্ধ মা রাজিয়া খাতুন মেয়ের পক্ষে থাকলেও তিনি এই মুহূর্তে নিরুপায়। ছেলেদের সংসারে থেকে জীবনযাপন করতে হচ্ছে। ছেলেদের সংসারে আরো দুই বধূ আসমা আর জোছনা। দুই বৌয়ের মুখ এবং চোখ থাকে শাশুড়ির উপর। চাইলেও তিনি পারছেন না একমাত্র মেয়ে ইয়াসমীনের পক্ষ নিতে। বড় ছেলের বউ আসমা অনেকক্ষণ মুখ বন্ধ করে ছিল। বন্ধ মুখে কথা ফোটায় আসমা, চম্পকের বাপের চাইয়া ওর চাচা এনামুলের চেহারা সুরাতও ভালো। উজানগাওয়ের আটে দোকানও আছে একখান। এইডা তো নতুন কিছু না, স্বামী মইরা গেলে দেওরের লগে বিয়া অইছে কতো।

সঙ্গে সঙ্গে ছোটো ভাই হুমায়ূনের বউ জোছনা উদাহরণ টানে, ক্যা ভাবী, আমাগো পাশের বাড়ির হেমায়েত কাকার বড় পোলা জহির মইরা গেলে জহিরের ছোটো ভাই ইকবালে হ্যার ভাবীরে বিয়া হরে নাই? হেই বিয়া তো আট নয় বচ্চর অইচে। হেই সোংসারে দুইটা মাইয়াও অইচে। ভালো শান্তিতে আছে হেরা।

জোছনার উদাহরণ টানা শেষ হলে ইয়াসমীন আগের মতোই চম্পককে বুকের মধ্যে আকড়ে ধরে কাঁদতে থাকে। পুরো কক্ষটা শোকে থই থই ভাসছে। কয়েক মুহূর্ত চুপচাপ সহ্য করার পর গর্জে ওঠে হুমায়ুন, তুই মরা কান্দোন থামা। মোরা কী তোরে গাঙ্গে ভাসাইয়া দিতাছি? তোর জামাই মুক্তিযুদ্ধে বীরত্ব দেহাইতে গিয়া মইরা গেছে। রাইখা গেছে পোলা একটা। তোরে হারাজীবন পালমু কিন্তু ওই পোলা পালমু ক্যা? পোলার দাদায় বাইচা আছে, এক কানি জমিও পাইবে না তোর পোলায়। বোজো কিছু? ভাগ্য ভালো, তোর দেবরে বিয়া করতে চাইতেছে, রাজি অইয়া যা। ভালো থাকবি, পোলাডা মানুষ অইবে…………………………………………

Reviews

There are no reviews yet.

Be the first to review “উজানগাওয়ের অমরনাথ”

Your email address will not be published. Required fields are marked *