এসো নীপবনে
Original price was: 300.00৳ .220.00৳ Current price is: 220.00৳ .
- গ্রন্থের নামঃএসো নীপবনে
লেখক :আব্দুল্লাহ্ খোশ্নবীশ তুহীন
প্রচ্ছদ: হাসিবুর রহমান সবুজ - মূল্য:৩০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
এসো নীপবনে ছায়াবীথিতলে!
দুবাই এয়ারপোর্টে প্রায় ৮ ঘণ্টা ট্রানজিট, মেজাজটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে আজাদের। এমনিতেই ইকোনোমিক ক্লাসে প্রায় ১৫ ঘণ্টা কষ্টকর ভ্রমণের ধকল, তার ওপর এখানে একাকী দীর্ঘ সময় কিছুই না করে সময় পার করা এসব কারণে মেজাজটা খারাপের দিকে যাওয়াটাই স্বাভাবিক। খুঁজে পেতে কিছুটা আরামদায়ক একটা চেয়ারের দখল নিলো আজাদ। ল্যাটিন আমেরিকা থেকে এমিরেটসে দুবাই এসেছে, এখান থেকে পরবর্তী গন্তব্য ঢাকা। দীর্ঘদিন পর দেশে যাচ্ছে আজাদ। দেশকে খুব ভালোবাসে কিন্তু দেশে যাওয়ার টান অনুভব করে না তেমন। কারণ কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই -এমন একটা অনুভূতি কাজ করে ওর ভিতর।
সিগারেট খাওয়ার জন্য বহুদূর যেতে হবে, এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেন ইচ্ছে করেই স্মোকারদের কষ্ট দেবার জন্য স্মোকিং জোন এভাবে এতটা দূরে বানিয়ে রেখেছে।
স্মোক করে ফিরে আসার সময় হঠাৎ আজাদের হৃদস্পন্দন থমকে গেল, শুধুমাত্র শাহানাকে দেখলেই ওর হৃদস্পন্দন এভাবে থমকে যেত। হ্যাঁ, ওটা শাহানাই, উনিশ বছর পর ঠিক একই অনুভূতি।
উনিশ বছরে এতটুকু পরিবর্তন হয়নি শাহানার দৈহিক গড়নে, সেই একই রকম হালকা পাতলা স্লিম ফিগার। পরিবর্তন হয়েছে স্বভাবে, এই বয়সে সে চপলা কিশোরীর মতো কলকল করে কথা বলছে, যেটা আগে কল্পনাই করা যেত না। স্বামীর সাথে ডিউটি ফ্রি শপে, হাত ধরে আছে ফুটফুটে কিশোরী কন্যা।






Reviews
There are no reviews yet.