জারজের জন্ম
Original price was: 350.00৳ .280.00৳ Current price is: 280.00৳ .
- গ্রন্থের নামঃজারজের জন্ম
লেখক :মোস্তফা ফারুক
প্রচ্ছদ:আল নোমান
মূল্য:৩৫০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব:লেখক
Description
আমার শুষ্ক হৃৎপিণ্ডের মতো
যেখানে মেঘ কালো সুতোয়
জীবন্মৃত হয়ে ঝুলে আছে
খণ্ডিত বিষণ্ন হৃদয়
নিয়ে তোমার স্মৃতি যাতনা।
পাহাড়ের চূড়ায়
এখন মেঘ জমে না
আকাশ কর্কশ নীল
বর্ষা এসে কেঁদে ফিরে যায়
অপেক্ষা নিরন্তর
আকাশ ছুঁয়ে নীল আনবো বলে
কংলাকের শীর্ষ চূড়ায় উঠতেই
সন্ধ্যা সবিতার সাজে
ঝলসানো আলোর বিজলি ঝলকে
দেবরানি হয়ে
তুমি আবির্ভূত হলে।
তিল পরা ঠোঁটে
ঈষৎ বাঁকা হাসিতে
স্বাগত জানালে
মায়াবতী হরিণীর পটল চেরা
কাজল পরা চঞ্চলা নয়নে।
গোধূলির আলো ছায়া অন্ধকারে
হাঠাৎ মিলে গেলে ঐ দূর অরণ্যে
দৃষ্টি সীমা পেরিয়ে
সীমান্তের ওপারে
আমি ঠায় দাঁড়িয়ে রইলাম
হিম শীতল রক্ত প্রবাহে
ধমনির অলিতে-গলিতে।
রক্তজবায় কোন রক্ত নেই
আছে ফেলে যাওয়া থকথকে দাগ






Reviews
There are no reviews yet.