পুখে ‘র বয়ানে আত্মহত্যা (হার্ডকভার)
Original price was: 270.00৳ .245.00৳ Current price is: 245.00৳ .
| Title | : | পুখে ‘র বয়ানে আত্মহত্যা (হার্ডকভার) |
| Author | : | কার্ল মার্কস |
| Translator | : | ফারুক সাদিক |
| Publisher | : | গ্রন্থিক প্রকাশন |
| ISBN | : | 9789849976516 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 84 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
আমি মনে করি মার্ক্সের লেখা (বিবৃতিতে) এই বইটির অনুবাদ করার প্রচেষ্টা অনুবাদক সাদিকের জন্য একটি সাফল্য, সাফল্য তার প্রকাশনীর জন্য এবং পাঠকের জন্য এটি একটি নিঃশর্ত উপহারস্বরূপ। এছাড়াও, আত্মহত্যা যে একটি সামাজিক বিষয় এবং এটা যে সামাজিক সম্পর্কের বিষয়ের মধ্যে দিয়ে বোঝা অতিমাত্রায় জরুরি, সেই জরুরতের আদি ও ধ্রুপদী প্রকাশ হলো পুখে’র বয়ানে মার্ক্সের লেখা এই বই। পুখে’র বয়ান ও অভিজ্ঞতার ফিরিস্তি হয়তো তার সময়ে ফরাসির সমাজের মাঝেই নিবদ্ধ ছিলো, কিন্তু মার্ক্সের দোহাই দিয়ে বলা যায়, উক্ত বয়ান ও অভিজ্ঞতার বিষয়বস্তু এক কথায় যাকে বলে সময়হীন সময়ের কথা, জীবনহীন জীবনের আলাপ, সংগ্রামহীন সংগ্রামের প্রলাপ। অনুবাদক সাদিককে ধন্যবাদ এই রকম একটি টেক্সট কষ্ট করে অনুবাদ করার জন্য আর gronthik.com কে ধন্যবাদ একরকম একটি অভিনব বই প্রকাশের জন্য। এবং যারা আত্মহত্যা বিষয়ক সমাজতত্ত্ব ও নানান সামাজিক-মনোবিশ্লেষণী গবেষণায় আগ্রহী তারাও এই বইটি পড়তে পারেন। আর যারা জীবনের কোনো দিগন্ত খুঁজে পাচ্ছেন না বলে চূড়ান্ত অবসাদে ভুগছেন, তারাও পড়ে দেখতে পারেন। পুখে’র বয়ান নির্ভর এই বইটি আমি পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ের জীবনে। যখন মার্ক্সিস্ট আর্কাইভ থেকে মার্ক্সের প্রাক-বয়স্ক লেখাজোকা গুলো পড়তাম তখন। তবে কখনো ভাবিনি যে এই টেক্সট বাংলায় অনূদিত হবে কোনো কালে। অনুবাদক সাদিক সেটা করেছেন, যারা পড়বেন তারা ধন্যবাদ দিতে ভুলবেন না তাকে।





Reviews
There are no reviews yet.