ভাঙা ঘরে চাঁদের আলো
Original price was: 220.00৳ .160.00৳ Current price is: 160.00৳ .
| Title | : | ভাঙা ঘরে চাঁদের আলো |
| Author | : | ইফতেখার হোসেন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-21-5 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 206 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
মিম আদালত কক্ষে ঢুকল। সবাই এসে গেছে। মিমের বাবা ডাক্তার জাহিদ হাসানের প্যারোলের সিদ্ধান্ত হবে আজকের কোর্টে। জাহিদ সাহেব কোর্ট রুমের একপাশে বসে আছেন। পাশে পুলিশ। ১০ বছর আগে মিমের মাকে হত্যার অভিযোগে জাহিদ সাহেবের যাবজ্জীবন হয়। সেই ঘটনা মিমের এখনো স্পষ্ট মনে আছে। উত্তরায় তাদের দোতালা বাসা। চারপাশে বাগান। সামনে ড্রাইভওয়ে। ডাক্তার জাহিদ হাসান ভালো ডাক্তার। স্ত্রী রোখসানা বেগম বড়ো জার্নালিস্ট। একটিভিস্ট। দুই মেয়ে এক ছেলে। সাজানো সংসার। মিমের তখন ১৬ বছর বয়স। রাইসা ১৮। রাশেদ ২০। পিঠাপিঠি। মিম কলেজ থেকে ফিরে বাসায় ঢুকে দেখে সিঁড়ির পাশে মায়ের মৃতদেহ। রক্তে ভেসে গেছে চারপাশ। বাবা পাশে দাঁড়িয়ে ছিলেন। হাতে ধরা ছুরি থেকে তখনো রক্ত ঝরছে। বাবা কেমন অসহায় ভাবে দাঁড়িয়ে ছিলেন। মিমকে বললেন কাছে না যেতে। মিম চুপচাপ দাঁড়িয়ে ছিল। চোখ বেয়ে পানি পড়ছিল। স্কুল থেকে আসলে মা ব্যাগ নিয়ে নিতেন। টেবিলে মিমের প্রিয় কোন খাবার আইটেম। ব্যাগ খুলে সব গুছিয়ে রাখা। সব মা করতেন। হাজার ব্যাস্ততার মাঝেও। সেই মা পড়ে আছেন ফ্লোরে। রাইসা, রাশেদ বাসায় ছিলোনা। বাবাই জরুরি নম্বরে ফোন দেন। পুলিশ আসতে সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি, সাংবাদিক, উৎসুক মানুষ,.. এত শব্দ, এতো কথা চারপাশে, কিন্তু মিমের কাছে মনে হচ্ছিল গভীর নিঃশব্দতা। বাবা অনেকবার বলেছিলেন তিনি খুন করেননি। অন্য কেউ করেছে। তিনি এসে দেখেন রোখসানা মেঝেতে। বুকে ছুরি। তখনো জ্ঞান ছিল। কি যেন বলতে চেয়েছিল। পারেনি। তিনি কেন খুন করবেন? কেউ বাবার কথা শুনল না। হাতকড়া পরিয়ে গাড়িতে উঠানোর সময় রাইসা এবং রাশেদ হাজির। রাইসা কাঁদছিল। রাশেদের চোখে ঘৃণা……………………….







Reviews
There are no reviews yet.