Sale!

ভুল (হার্ডকভার)

Original price was: 800.00৳ .Current price is: 600.00৳ .

 বইয়ের নাম ভুল (হার্ডকভার)
 ক্যাটাগরি শিশু-কিশোর বই
 লেখক অন্তিক মাহমুদ
 প্রকাশনা অধ্যয়ন প্রকাশনী
 পৃষ্ঠা সংখ্যা 280
 সংস্করণ 2025
 ভাষা Bangla

Description

আলিফ

প্রতিদিন আমার সকালটা শুরু হয় আম্মুর খ্যাচখ্যাচানি তে। “আলিফ! এই তুই ক্লাসে যাবি না?”, আম্মু পাশের ডাইনিং রুম থেকে চিৎকার দিয়ে বলছে। আমার রুমে ভারী পর্দা থাকার কারণে রুম তখনো অন্ধকার। সকাল যে হয়েছে সেটা বোঝার জন্য আমার আসলেই চোখ খুলে দেখতে হবে। আমারও আর কী করা। চোখ খুললাম। দেখলাম সকাল হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আম্মু আবার নিজের রুম থেকে বের হতেই আম্মু আবার শুরু করল, “এই লাটসাহেবের বাচ্চা! পুরা দুনিয়া কি তোর সময় মতো চলে? তুই বুঝিস না, যে তোর জন্য আমারও লেইট হয়?” “ভাবছি এলার্ম ঘড়িটা ফেলে দেই। তুমি আর তোমার চাটগাঁইয়া গলাতো আছেই।” আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মু একটা ঝাড়া দিয়ে আমাকে সড়াইতে চাইলেও পারল না। হাল ছেড়ে দিলো। আম্মু ডাইনিং টেবিলে আমার খাবার রেডি করছিল। মায়ের হাতের বানানো ব্রেকফাস্ট। “এটা কি?” আমি আমার প্লেটে রাখা খাবারটার দিকে তাকালাম। আম্মু নিজেও একটু কনফিউজড হয়ে গেল, “কেন? পরোটা আর সবজী?” “দেখতে তোমার বড় ছেলের চেহারার মতো বাজে হইছে জানো?” আম্মু হাতের বড় চামচ দিয়ে পিছে দাঁড়ানো আমাকে মারার ব্যর্থ চেষ্টা করল। আমি বলতে লাগলাম, “এখন বুঝি আমাদের বাপ কেন তোমাকে ছেড়ে চলে গেছে।”

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভুল (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *