যে যায় কানাডা তার থাকে না তেনাডা
Original price was: 220.00৳ .160.00৳ Current price is: 160.00৳ .
| Title | : | যে যায় কানাডা তার থাকে না তেনাডা |
| Author | : | ইফতেখার হোসেন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-23-9 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
কানাডা সম্পর্কে অনেক ভুল ধারণা আছে মানুষের। অনেকের ধারণা কানাডার রাস্তাঘাটে ডলার পড়ে থাকে। হাঁটার সময় টাকার বস্তায় উস্টা খেয়ে পড়তে হয়। বাস্তবতা হচ্ছে উলটা। আমরা কানাডায় আছি ৭বছর। যত দিন যাচ্ছে, মর্টগেজ, গাড়ির লোন, ইনসুরেন্স, ঋণের পর ঋণ বাড়ছে। যে যায় কানাডা, তার থাকে না তেনাডা। কানাডায় যখন প্রথম আসি তখন কিছুটা রেসিজম দেখেছিলাম। সামান্য। এখন সেটা নেই। মাল্টি কালচারাল সোসাইটি। যেই শহরে আমরা থাকি, সেখানে ১০ টা মসজিদ। মসজিদের শহর। KFC পর্যন্ত হালাল। কিছু চাইনিজ সুপার শপ না জেনে advertise ও করে এখানে হালাল pork পাওয়া যায়! এখানকার মুসলিমরা জানে এখানকার মানুষকে সম্মান করলে তারা দ্বিগুণ সম্মান করে। আমি আছি লন্ডন। কানাডার লন্ডন। বাংলাদেশে আমি যখন কয়েকজন আত্মীয়কে বলেছিলাম আমরা কানাডায় থাকি, লন্ডনে, তাদের কয়েকজন মিটিমিটি হাসতেছিল। ভাবতেছিল গল্প বলার জায়গা পায় না। মনে হয় সিলেট থাকে, ভাব নিতে বলতেছে কানাডা। লন্ডন কী কানাডায়? আমাদের বোকা পাইছে? বাস্তবতা হচ্ছে, কানাডায় লন্ডন আছে, প্যারিস আছে, দিল্লি আছে, ক্যানবেরা আছে। কানাডায় এমন রাস্তা আছে যেখানে মানুষ লুঙ্গি পরে হাঁটে, আর পানের পিক ফেলে। এক আশ্চর্য দেশ।







Reviews
There are no reviews yet.