রিয়ানা
Original price was: 220.00৳ .160.00৳ Current price is: 160.00৳ .
| Title | : | রিয়ানা |
| Author | : | ইফতেখার হোসেন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-20-8 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
চার ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর রিয়ানার জন্ম হলো।
এই চার ঘণ্টা লিয়ানার জীবনের সবচেয়ে কঠিন, তীব্র ব্যথার, কিন্তু অসীম আনন্দের সময়। যত কষ্ট হোক তার মেয়ে রিয়ানা আসছে। সব কষ্ট দূর হয়ে যাবে। ১৫ বছর কষ্টের পর আসছে আলোকিত সময়।
উচ্ছল আনন্দের দিন।
চার ঘণ্টা রাশেদ লিয়ানার হাত ধরে দাঁড়িয়েছিল। চোখে বারবার পানি আসছিল। কিন্তু লিয়ানাকে সাহস দিচ্ছিল।
‘ভয় পেয়োনা।’
‘আমি ভয় পাচ্ছিনা।’
‘কষ্ট হচ্ছে?’
না।’ ‘যত কষ্টের মধ্য দিয়ে রিয়ানা আসবে তত ভালো। এইটা কোন কষ্ট
‘রিয়ানার এক বছরের সময় আমরা সমুদ্রে ঘুরতে যাবো। তোমার সমুদ্র পছন্দ।’
‘আচ্ছা। আমি ছাতার নিচে বসব। তুমি রিয়ানাকে কোলে নিয়ে পানিতে লাফাবা। রিয়ানা দেখবে পৃথিবী কি বিশালতা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। গভীর মমতায়।’
ডাক্তার নার্স চেষ্টা করে যাচ্ছেন। লিয়ানা নরমাল ডেলিভারি চায়।
যখন রিয়ানা বের হয়ে ওয়াওঁয়া কান্না শুরু করল, রুমে আনন্দের বন্যা বয়ে গেল।







Reviews
There are no reviews yet.