
মেধাবী ও বিনয়ী মানুষের গল্প : ড. মোহাম্মদ কায়কোবাদ
Original price was: 280.00৳ .230.00৳ Current price is: 230.00৳ .
| Title | মেধাবী ও বিনয়ী মানুষের গল্প : ড. মোহাম্মদ কায়কোবাদ |
|---|---|
| Publisher | অন্যরকম প্রকাশনী |
| Edition | 2020 |
| No. Of Pages | 160 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
Description
শহরভিত্তিক নয়, এমন দেশসমূহের মধ্যে আমাদের দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি এবং পৃথিবীর গড় জনঘনত্বের ২৪ গুণ বেশি। তুলনামূলকভাবে অবহেলিত জনগােষ্ঠীর হাড়ভাঙা পরিশ্রমে মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স এবং তৈরি পােশাকশিল্পের কর্মীদের শ্রমের থেকে উপার্জিত বৈদেশিক মুদ্রার ওপর নির্ভর করে আমাদের দেশটি অর্থনৈতিক মন্দার মধ্যেও এগিয়ে যাচ্ছে; এবং এখন আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উত্তরণের যােগ্যতা অর্জন করেছি। মধ্যম কিংবা উচ্চ আয়ের দেশে রূপান্তরের স্বপ্নটি বাস্তবায়নের জন্য চাই বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা। এখনাে বিদেশি পরামর্শক ও বিশেষজ্ঞদের ফিয়ের নামে প্রতিবছর প্রায় ৩৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। একদিকে যেমন আমাদের মধ্যে দেশপ্রেমে উদ্ভাসিত হতে হবে, অন্যদিকে বিশ্বমানের সদক্ষতাও অর্জন করতে হবে, যাতে করে ঘনবসতিপূর্ণ দেশের অর্থ বিশেষজ্ঞদের নামে বাইরে চলে না যায়। আমার কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ হওয়ার ফলে অসংখ্য মেধাবী, গুণী ছাত্র ও শিক্ষকের সঙ্গে যােগাযােগের সুযােগ হয়েছে, যা আমাকে আমার শিক্ষকতা-জীবনের শুরুতে অত্যন্ত প্রভাবিত করেছিল। জাতীয় দৈনিকসমূহে তাঁদের নিয়ে যে লেখাগুলাে লিখেছিলাম তার সংকলন হিসাবে মেধাবী মানুষের গল্প বইটি অন্যপ্রকাশ ২০০৫ সালে প্রকাশ করেছিল এবং ২০০৭ সালে পুনর্মুদ্রণ করেছিল। এবার পাইল্যাব ও অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সােহাগের উৎসাহে ১৫ বছর পর ঐ মেধাবী ছাত্রদের নিয়ে এবং আরাে কিছু ব্যক্তিত্ব নিয়ে মেধাবী ও বিনয়ী মানুষের গল্প বইটি প্রকাশিত হলাে।



Reviews
There are no reviews yet.