Sale!

জ্ঞান তাপস

Original price was: 500.00৳ .Current price is: 430.00৳ .

  • গ্রন্থের নামঃজ্ঞান তাপস
    লেখক :হারুন-অর-রশিদ মজুমদার
    প্রচ্ছদ: কুমার রুদ্র
    মূল্য:৫০০
    প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
    প্রকাশক:shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

সম্রাট আকবরের এককালীন অভিভাবক বর্তমানে উজিরে আজম, বৈরাম খান কয়েক দিন ধরে চিন্তাভাবনা করে, সহযাত্রী দিগের একটি তালিকা তৈরি করলেন। অতঃপর সেই তালিকা সম্রাট আকবর বরাবর হস্তান্তর করলেন। বিশেষভাবে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাক এর কথা। সম্রাট ইচ্ছে করলে তালিকায় থাকা, যে-কাউকে বাদ দিতে পারেন আবার, সংযোজনও করতে পারেন, তবে যেন তাঁর সঙ্গী হিসেবে অবশ্যই অধ্যাপক আব্দুর রাজ্জাককে, যেন রাখা হয় তাঁকে যেন বাদ দেওয়া না হয়। এটা তাঁর বিশেষ অনুরোধ ও একমাত্র চাওয়া।
চাণক্যের পর অধ্যাপক আব্দুর রাজ্জাক-কে বর্তমান ভারতবর্ষের এবং গ্রীসের ডায়াজোনাসের পর দর্শন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি ও রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে বর্তমান বিশ্বের, সর্বাধিক জ্ঞানী মনে করেন উজিরে আজম বৈরাম খান। ঋষিসুলভ সহজ সরল জীবন যাপনকারী, ঢাকার আদিবাসীগণের বুলিতে কথা বলতে অভ্যস্ত এবং “আই ডোন্ট কেয়ার” বা “হু কেয়ারস?” টাইপের চরম জেদি ও একরোখা মানুষ অধ্যাপক আব্দুর রাজ্জাক-কে, মনে করেন উজিরে আজম বৈরাম খান। এমতো মহাজ্ঞানী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর, সাহচর্যে থেকে জ্ঞান বিজ্ঞানের আলোচনা করে, জ্ঞানের জগতে নিজেকে নিবিষ্ট রাখতে চান মক্কা অভিমুখের দীর্ঘ যাত্রাপথে।
উজিরে আজম বৈরাম খান যাতে পবিত্র মক্কায় আসতে যেতে, সুদীর্ঘ এক বৎসর কাল সিল্করুট ধরে দলবল নিয়ে, কারাভানে যতায়াতের সময়কালের পথচলাকে উপভোগ করতে পারেন, তার নিমিত্তে এই আর্জি। সম্রাট আকবর তৎক্ষণাৎ কবুল করলেন, উজিরে আজম বৈরাম খানের একমাত্র ইচ্ছা। অতঃপর সম্রাট আকবর গোপন পরামর্শ করলেন সেনাপতি মানসিংহের সাথে, বৈরাম খানকে পথিমধ্যে হত্যা করতে হবে। কারণ বৈরাম খানকে হত্যা করতে না পারলে, আকবরের সম্রাট হিসেবে নির্বিঘ্ন পথচলা নিশ্চিত হবে না।
প্র থ ম অ ধ্যা য়

এক
পরবর্তী কালে ইতিহাসে “দ্য গ্রেট” খ্যাত, তরুণ থেকে সদ্যযৌবনে পদার্পণকারী সম্রাট জালালুদ্দিন মুহাম্মদ আকবর, আচমকা একদিন ঘুম থেকে জেগে উঠেই ভাবলেন, “আমি আর কত বড়ো হব? বৈরাম খান আর কতদিন ছড়ি ঘুরাবেন আমার মাথার উপর? অতএব তাঁকে না সরানো পর্যন্ত, আমি সত্যিকারের সম্রাট হতে পারব না।” যেই চিন্তা সেই কাজ। সেদিনই রাজদরবারে ১৫৬০ইং সালে সদ্য ১৮ বছরের যুবক সম্রাট আকবর ঘোষণা করলেন, মাননীয় উজিরে আজম বৈরাম খান আগামী হজ মৌসুমে যাতে, পবিত্র মক্কায় হজব্রত পালন করতে পারেন, তার জন্য তাঁকে স্বল্প সময়ের মধ্যেই, পবিত্র মক্কা অভিমুখে রওয়ানা হতে হবে।
রাজকোষাগার থেকে মাননীয় উজিরে আজম ও তাঁর সঙ্গীসাথিদের হজব্রত পালনের ব্যয়ভার বহন করা হবে। এতদসংক্রান্ত রাজকীয় এলান জারি করে, বৈরাম খান এর নির্বিঘ্ন হজব্রত পালনের সকল পালনীয় কর্ম সমাপনে, সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও বাদশাহি ফরমান, জারি করলেন তরুণ থেকে সদ্য যৌবনে পদার্পণকারী সম্রাট আকবর। সদ্য তরুণ থেকে যৌবনে পদার্পণকারী প্রত্যুৎপন্নমতিত্ব সম্রাটের হুকুম, অতএব উজিরে আজম বৈরাম খানের মতামত এখানে গৌণ। বৈরাম খান-কে সম্রাট আকবর বললেন, তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী যাকে ইচ্ছা তাকেই সঙ্গী হিসেবে, হজব্রত পালনের কাফেলার সহযাত্রীরূপে নির্বাচন করতে পারেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জ্ঞান তাপস”

Your email address will not be published. Required fields are marked *