ইতি তোমার প্রিয়তমেষু
Original price was: 400.00৳ .300.00৳ Current price is: 300.00৳ .
| Title | : | ইতি তোমার প্রিয়তমেষু |
| Author | : | ইদ্রিস আলী |
| Publisher | : | সপ্তর্ষি |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
প্রিয়তমাসু
আকাশ যেমন বিস্তীর্ণ,
বাতাস যেমন বিস্তৃত,
মরুভূমি যেমন বিশাল,
অবারিত যেমন সাগর,
দৃষ্টি সীমা যায় যতটা দূরে;
তোমায় ভালোবাসি এখনো ততটাই।
অনন্ত শূন্যে অগনিত তারকা রাশি
ৎসমন্বিত সীমায় যে স্থান জুড়ে রয়েছে
তার চেয়েও বেশি জায়গা জুড়ে রয়েছো তুমি
আমার বুকে।
আমি বিশ্বাস করি,
তুমিও আমায় ভালোবাসো
ফুল যেমন পবিত্র, হিরক যেমন স্বচ্ছ,
দৃঢ় যেমন পাহাড়।
যে কবিতা আবৃত্তি সমাপ্ত হয়েছে অনেক আগেই
তা শুনে হৃদয়ে যে ক্রন্দন জল বহমান
সে স্রোতে ভেসে যাওয়ার গল্প নয়
বরং তোমার অজান্তেই সে কবিতা যে
কাব্য গ্রন্থে স্থান করে নিয়েছে,
তা জানানোর জন্য আজকের পত্র লেখা।
তাই তুমি বিরক্ত হবে না জানি
যদিও তোমাকে পত্র লেখা
আমাদের ভালোবাসাকে
অসম্মান জানানোর শামিল।






Reviews
There are no reviews yet.