Sale!

ফ্যাসিজমে ম্যাটিকুলাস ভালোবাসা.

Original price was: 200.00৳ .Current price is: 120.00৳ .

  • গ্রন্থের নামঃ ফ্যাসিজমে ম্যাটিকুলাস ভালোবাসা. 
  • লেখক :অলোক মিত্র
  • প্রচ্ছদ: আল নোমান
  • মূল্য:200
  • প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
  • প্রকাশক : shibu chandra ojha
  • স্বত্ব: লেখক

Description

গদ্য লেখা আসলেই কোন কাজ নয়, এক প্রকার বদ্ধ উন্মাদনা। যে ব্যাধি আমাকে গ্রাস করেছে চন্দ্রগ্রহণের মতন। “ফ্যাসিজমে ম্যাটিকুলাস ভালোবাসা” এই কাব্যধর্মটিতে জীবনবোধের প্রাণরসায়নকে অক্ষরবিন্যাসে সাজানোর প্রয়াস নিয়েছি মাত্র। কাজটি বরাবরের মতন বড়ই কঠিন ও শ্রমসাধ্য। শত ব্যস্ততায় কিছু ভুলভ্রান্তি প্রতিবারের প্রকাশিত বইয়ের মতো থেকে গেলে থাকুক। স্বপ্নদ্রোহে এ আনন্দটাকে তুচ্ছ করতে নেই। আমার সংসার কাব্যধর্মটি সম্পন্ন করতে কন্যা ও পুত্রকে আমার যাবতীয় বেহুদা সময় দিয়ে ঋণগ্রস্ত করেছে। তাকে ভালোবাসা না দিয়ে, দিলাম দহনের অনলে পোড়া তামাটে জীবন। এগারো বছরের পুত্র অস্মিত লেখার সময় কথার ছলাকলায় বাবা হওয়াার নৈপুণ্য দেখিয়েছে। তাকে দিলাম বাবার স্নেহমমতা জৈবিক দেহের পরতে পরতে। পশ্চিমবঙ্গের বেশকিছু তরুণ কবি ও প্রকাশক, বরিশালের কবি হেনরী স্বপন, ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি ডাঃ ভাস্কর সাহা, বাংলা একাডেমির পরি চালক কবি সরকার আমিন, মিডিয়া ব্যক্তিত্ব কবি শাহীন রেজা, কবি ও অনুবাদক ইউসুফ রেজা, কবি বদরুল হায়দার ভাইয়ের উৎসাহ ও সান্নিধ্যে জাতীয় পত্র-পত্রিকা ও দেশি-বিদেশী অনলাইন লিটলম্যাগ, ব্লগে প্রকাশিত একগুচ্ছ গদ্য নিয়ে সাজিয়েছি অস্থির সময়ে গদ্যের পসরা “ফ্যাসিজমে ম্যাটিকুলাস ভালোবাসা”। পাঠকের ভালোবাসায় ধারণ করি আত্মা, জৈবিকদেহে কারুময় চাষাবাদে। অলোক মিত্র মরা গাঙ, বলেশ্বর।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফ্যাসিজমে ম্যাটিকুলাস ভালোবাসা.”

Your email address will not be published. Required fields are marked *