বৃত্তাবর্ত
- গ্রন্থের নামঃবৃত্তাবর্ত
- লেখক :মোঃ হাসান হাফিজুর রহমান
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৩০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
রোদেলা দুপুরে বৃষ্টি
একটা রোদেলা দুপুরে অঝোর বৃষ্টি নেমেছে,
আর নিঃসঙ্গ ব্যালকনিতে দাঁড়িয়ে
একজন বাতাসে বৃষ্টির শব্দ শুনছে,
শীতের আগমনীতে সে বৃষ্টি যেন
নীরব কান্নার সাথে একাকার।
থেমে গেছে গ্রিলে ঝোলানো ছোট্ট টবে
ফুটতে চাওয়া লতানো
মৌসুমি ফুলের নাচন,
কিছু পাতা আর পাপড়ি
ছিঁড়ে পড়েছে এলোমেলো টুকরো হয়ে।
সাদা, লাল হলুদ ছেঁড়া পাপড়ি
আর পাতারা সাঁতার কাটছে
ব্যালকনিতে জমা পানিতে,
ওরা আমার দীর্ঘশ্বাস অনুভব করছে।
রোদেলা দুপুরে বৃষ্টি নেমেছে
বাতাসে বৃষ্টির কান্না শুনছি
আর ওরা শুনছে দীর্ঘশ্বাসের
কখনো ছন্দ মিলিয়ে একসাথে
আর কখনোবা ছন্দ ছাড়াই
এক রোদেলা দুপুরে বৃষ্টি নেমেছে।






Reviews
There are no reviews yet.