আবু ইসহাক: উজানের যাত্রী (হার্ডকভার)
Original price was: 500.00৳ .375.00৳ Current price is: 375.00৳ .
| বইয়ের নাম | আবু ইসহাক: উজানের যাত্রী (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | হোসনে আরা |
| প্রকাশনা | Tamrolipi |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
Description
“ভূমিকার কিছু অংশঃ
আবু ইসহাক (১৯২৬-২০০৩) বাংলা কথাসাহিত্যের ধারায় এক বিশিষ্ট ও উজ্জ্বল নাম। নির্মোহ ও আত্মপ্রচারবিমুখ এ সাহিত্যিকের সাহিত্যকর্ম সংখ্যায় ন্যূনধিক, তবে বিষয়-বৈচিত্র্যে ও শিল্পস্বাতন্ত্র্যে অনন্য। শ্রমজীবী প্রান্তিক মানুষের কঠোর জীবনবাস্তবতা ও দুঃসহ জীবনসংগ্রাম তাঁর উপন্যাসে ও ছোটগল্পে শিল্পরূপ লাভ করেছে। মূলত সূর্য-দীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা হিসেবে পরিচিত হলেও আবু ইসহাক তাঁর অপরাপর উপন্যাস ও ছোটগল্পে শিল্পসফলতা লাভ করেছেন অনায়াস দক্ষতায়। তাঁর সাহিত্যকর্ম বিবেচনা ও মূল্যায়ন ব্যতীত বাংলাদেশের কথাসাহিত্যের ইতিহাস অপূর্ণ থেকে যায়। সূর্য-দীঘল বাড়ী ও পদ্মার পলিদ্বীপ উপন্যাস নিয়ে বিচ্ছিন্ন কিছু লেখা প্রকাশিত হলেও তাঁর সমগ্র কথাসাহিত্য নিয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণাকর্ম, আমাদের জানামতে, সম্পন্ন হয়নি। এ বিবেচনায় তাঁর কথাসাহিত্যের পূর্ণাঙ্গ মূল্যায়নে বর্তমান গ্রন্থের অবতারণা।
ইসহাক : উজানের যাত্রী শীর্ষক এ গ্রন্থে লেখকের তিনটি উপন্যাস – সূর্য-দীঘল বাড়ী (১৯৫৫), পদ্মার পলিদ্বীপ (১৯৮৬) ও জাল (১৯৮৯); দুটি গল্পগ্রন্থ – হারেম (১৯৬২) ও মহাপতঙ্গ (১৯৬৩) এবং একটি স্মৃতিচারণমূলক গল্পগ্রন্থ স্মৃতিবিচিত্রা (২০০১) আলোচিত হয়েছে। শেষোক্ত গ্রন্থটি স্মৃতিচারণমূলক হলেও গল্পের আঙ্গিক পাওয়া যায় বেশ কয়েকটি রচনায়। তাছাড়া লেখকের প্রথম প্রকাশিত গল্প ‘অভিশাপ’ (১৯৪০) ‘স্মৃতিবিচিত্রা’য় সংকলিত হয়েছে, এ বিবেচনায় গ্রন্থটি আলোচনায় অন্তর্ভুক্তি পেয়েছে।


Reviews
There are no reviews yet.