Sale!

ছন্দে গড়া মজার ছড়া

Original price was: 270.00৳ .Current price is: 205.00৳ .

 বইয়ের নাম ছন্দে গড়া মজার ছড়া
 ক্যাটাগরি Kids & Children’s
 লেখক ফারিয়া আফরোজ
 প্রকাশনা Tamrolipi
 পৃষ্ঠা সংখ্যা 32
 সংস্করণ 2024
 ভাষা Bangla

Description

টুই আর পুই
মাথাখানি নেড়েচেড়ে ডেকে প্যাকপ্যাক

হেলে দুলে চলছিলো পাতিহাঁস এক।

সাথে তার হলদেটে ছোট ছানা দুই

একটার নাম টুই, একটার পুই।

খুকুমণি দেখে হাঁস ডাক দিলে আয়

টুই, পুই বলে মা’কে, “চলো না মা যাই।”

মা হাঁস ছানা নিয়ে যবে কাছে গেলে

খুকুমণি একখানা বই হাতে নিলে।

বলে দিলে, “বসে পড়ো সব ফেলে কাজ

শিখে নাও, গুণে নেয়া ঠিকঠাক আজ।”

খুকুমণি বলে যাবে, পড়ো এক দুই

ফ্যালফ্যাল চেয়ে থাকে টুই আর পুই।
ফের বলে খুকুমণি, “মন দিয়ে শোনো

আজ আমি ‘পারি না শুনবো না কোনো।”

খুকুমণি যতবার এক দুই গোণে

টুই, পুই খুব যে তা মন দিয়ে শোনে।

শুনে পরে যখনই বলবে যে ‘এক’ ‘

এক’ তো তা হয় না, হয়ে যায় ‘প্যাক’।

খুকুমণি যত বলে, তিন, দুই এক

টুই, পুই ডাকে শুধু প্যাক প্যাক প্যাক।

এইভাবে সারাদিন হলে পরে পার

খুকুমণি ভাবলো সে পড়াবে না আর।

বলে দিলো, “টুই, পুঁই পড়ালেখা থাক

এক, দুই না শিখে প্যাকপ্যাকই ডাক।”

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছন্দে গড়া মজার ছড়া”

Your email address will not be published. Required fields are marked *