অতঃপর নিখোঁজ বিজ্ঞপ্তি
Original price was: 290.00৳ .210.00৳ Current price is: 210.00৳ .
- গ্রন্থের নামঃঅতঃপর নিখোঁজ বিজ্ঞপ্তি
লেখক :আবু বকর সিদ্দিক নাদিম
প্রচ্ছদ: সৌরভ মিত্র
মূল্য:২৯০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
দোপাটি
সেহরি খাওয়ার জন্য যে মেয়েটা আমাকে পুরো রমজান কল দিয়ে ঘুম থেকে উঠাল, ও হচ্ছে হিমি। আমাদের শেষ দেখা হয়েছে ২০২১ এর নভেম্বরে। এরপরও মেসেজে প্রায় টুকিটাকি কথা হতো। মাঝে ব্যস্ততার জন্য দূরত্ব বেড়ে গেলো। বই প্রকাশের কথা শুনে খোঁজ নিলো। এই কদিন মেসেজে না পেয়ে কল দিলো এক সন্ধ্যায়। রিসিভ না করে পারলাম না। তখন ব্যস্ততাও তেমন ছিল না।
‘হ্যালো হিমি’
‘তুই আমাকে ভুলে গেছিস? মেয়েটা জিজ্ঞেস করলো।’
অভিমানের কথাকে অনুরাগ জমিয়ে বললাম, ‘আরে বোকা, না, না।’ ‘তাহলে সময়মতো মেসেজের রিপ্লে দিসনা কেনো?’
বললাম, ‘যখন অনলাইনে আসি, দেখি, তুই নাই। আর যখন আসোস, তখন আমার থাকা হয় না।’
‘যাক, সেসব বাদ দে। এখন বল কেমন আছস?’
‘আছি ভালো। তুই?’
‘ভালো আছি।’
‘ফেসবুকে দেখলাম, এবারের মেলায় তোর বই বের হলো। শুনালিও না একবার। তবে দেখে এত্ত খুশি হলাম, বুঝানোর মতো না। যার সাথে দেখা হতো, বলতাম, বন্ধুর বই বের হলো। কিছুদিন আগে বাংলা ভিশনে তোর দেওয়া সাক্ষাৎকার দেখালাম শিমুলকে। ও অনেক প্রশংসা করলো।’
হিমির কথার মাঝে বাধা দিয়ে বললাম, ‘শিমুলকে আমার সালাম জানাইস।’
‘আচ্ছা, জানাব। জানিস, সৃজনের কেউ কিছু করলে আনন্দে আমার বুক ভরে আসে। ভালো লাগে। আচ্ছা, সৃজনের স্মৃতিগুলো তোর মনে আছে?’
‘হ্যাঁ’।
‘দেখি, তো, কি কি মনে আছে?’






Reviews
There are no reviews yet.