অতীত
Original price was: 320.00৳ .240.00৳ Current price is: 240.00৳ .
| 📘 Title | : | অতীত |
| ✍️ Author | : | মো: সাইফুদ্দিন গিয়াস |
| 🏢 Publisher | : | সপ্তর্ষি |
| 🔢 ISBN | : | 987-984-3992-39-0 |
| 📖Edition | : | 1st Published, 2026 |
| 📄Number of Pages | : | 64 |
| 🌏 Country | : | Bangladesh |
| 🗣️ Language | : | Bengali |
Description
বৈশাখ
বৈশাখের এ দুপুরে, খাল-বিল আর পুকুরে
কত ডুবিয়েছি শৈশবে,
মন চায় আজ ফিরে যেতে হেথা
ব্যাকুল মনের করুণ আকুলতা
আফসোস সেদিন ফিরিবে কী আর ভবে?
আম কুড়ানো পারেনি ঢেকাতে ঘূর্ণিঝড় আর বাদলে
দিন কেটেছে উবি উবি খেলা আর বারংবার গোছলে।
খালের ধারের নতুন রাস্তায় কত পিছলা কেটেছি,
বালুভরতি কচু পাতা পানিতে ফেলে কত খোঁজা খুঁজেছি।
আজ আমি চার দেওয়ালের মাঝে একটি চেয়ারে বন্দি,
সারাদিনময় খুঁজিয়া বেড়াই মুক্তির কোন ফন্দি।
জঙ্গলময় খুঁজিয়া ফিরেছি ঘুঘু আর টিয়ার বাসা,
অবশেষে একদিন ফুরালো মনের আশা।
কত খেলেছি নই আর মার্বেল খেলা
কত ভাসিয়েছি পুকুরে নৌকার ভেলা।
মনে পড়লে সেদিনের কথা মন ছুঁয়ে যায় বিষণ্ণতা,
আজও টানে মন, চলে যাই বৃন্দাবন
আমি আশাহত, দিন হচ্ছে গত কখন মুদিব নয়ন।






Reviews
There are no reviews yet.