Sale!

অন্ধ

Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .

📘 Title : অন্ধ
✍️ Author : ফরিদ তালুকদার
🏢 Publisher : সপ্তর্ষি
🔢 ISBN : 987-984-3992-09-3
📖Edition : 1st Published, 2026
📄Number of Pages : 96
🌏 Country : Bangladesh
🗣️ Language : Bengali

Description

অশোক তোমার সাক্ষ্য চাই

দেখে গেছি, মাড়িয়ে গেছি

জীবনের ঘ্রাণ নিক্তিতে তুলে, বেনিয়ার হাট বসিয়েছি

সমর্পণটুকু রেখে যেতে পারিনি কোথাও

হয়তো শিখিইনি কোনোদিন।

আমাদের আক্ষেপগুলো একদিন বহুমাত্রিক রূপ নেয়।

ঝাউয়ের বনে মাথা নিচু করে হেঁটে যায় শেষ বিকেলের রোদ

একটি বৃক্ষ ছায়ার বিবর্তনকে পাঠ করি সকাল থেকে সন্ধ্যা অবধি

আমরা সবাই যে যার মতন, আসি আর চলে যাই

তবু কেন এই রং বদলানো মনস্তাপ।

এ পৃথিবী মায়ার বাঁধন

তাকে জৌলুসে মুদ্রিত করে আমরাই তো সৃষ্টি করেছি দ্বৈরথ, শঠতা, যুদ্ধ…

এক রাজমুকুটই কি সত্যিকারের বিজয়ীর বেশ?

তোমার রক্তাক্ত খঞ্জর নিয়ে এসো অশোক

তোমার সাক্ষ্য চাই!

দ্বাদশীর বৈভব নিয়ে চন্দ্রিমা নেমে এলে উদোম চৌকাঠে,

বলি তুমি চলে যাও

মানুষ চিনতে চিনতে হঠাৎ একদিন আমিও এক গর্বিত অমানুষ হয়ে গেছি

এই যা দেখছ সবই তার প্রহসন।

হৃদয় নামে আমার সত্তায় এখন আর কিছুই অবশেষ নেই।

Reviews

There are no reviews yet.

Be the first to review “অন্ধ”

Your email address will not be published. Required fields are marked *