Sale!

কোয়ান্টাম ও তরঙ্গ

Original price was: 270.00৳ .Current price is: 230.00৳ .

 বইয়ের নাম কোয়ান্টাম ও তরঙ্গ
 ক্যাটাগরি Kids & Children’s
 লেখক ফারসীম মান্নান মোহাম্মদী
 প্রকাশনা Tamrolipi
 পৃষ্ঠা সংখ্যা 80
 সংস্করণ 2024
 কভার ধরণ hardcover
 ভাষা Bangla

Description

বস্তুর বৈদ্যুতিক গুণাগুণ ব্যাখ্যা করতে যে তত্ত্বটি পদার্থবিদ ও প্রকৌশলীদের সবচেয়ে পছন্দের— সেটা হলো ব্যান্ড-তত্ত্ব। ব্যান্ড-তত্ত্বের মূলে আছে কোয়ান্টাম তত্ত্ব। পদার্থের একদম গভীরে সঞ্চরণশীল কণিকার ধর্ম সচরাচর দেখা বস্তুর ধর্ম থেকে পৃথক— এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল কথা। কিন্তু ইলেকট্রন/প্রোটনের এসব ধর্মই বস্তুর বাহ্যিক নানা গুণাগুণ নিয়ন্ত্রণ করে থাকে। কাজেই বস্তুর সামগ্রিক ধর্ম ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব জানা অপরিহার্য হয়ে দাঁড়ায়। সত্যি বলতে কী, কোয়ান্টাম তত্ত্ব বিশ শতকের চিন্তাচর্চায় এক চূড়ান্ত অর্জন। একালের শিক্ষার্থীরাও কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ব্যাপক আগ্রহী। দুঃখের বিষয়, খুব সহজ বাংলায় এই তত্ত্বের চমকপ্রদ বিশ্লেষণ সম্ভব নয়। কারণ, এটা অত্যন্ত গণিতাশ্রয়ী। এ কারণে এই বইয়ে কোয়ান্টাম মেকানিক্সের উপর একটা সাধারণ আলোচনা দেওয়া হয়েছে। তদুপরি শ্রোডিঙ্গার সমীকরণের উপর প্রাথমিক গাণিতিক আলোচনা ‘পরিশিষ্টে’ দেওয়া হয়েছে। ফলে কোয়ান্টাম তত্ত্বের গণিত সম্পর্কে আগ্রহীরা জানতে পারবেন। গণিত না জানতে চাইলে মূল সাধারণ আলোচনাটুকু তো রইলো-ই। কিন্তু ‘ওয়েভ ফাংশন’ সম্পর্কে না জানলে কঠিন পদার্থের ব্যান্ড-তত্ত্ব বোঝা যায় না,ব্যান্ড-তত্ত্ব না জানা গেলে বস্তুর ইলেকট্রনীয় ধর্মাবলি সম্পর্কে কিছু বোঝা যায় না। আশা করি, এই প্রাথমিক কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কিত বইটি আমাদের বিজ্ঞান শিক্ষার্থীদের কাজে লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কোয়ান্টাম ও তরঙ্গ”

Your email address will not be published. Required fields are marked *