চেগুয়েভারার ডায়েরী
Original price was: 250.00৳ .180.00৳ Current price is: 180.00৳ .
- Title:চে গুয়েভারার ডায়েরী
- Author: ফিদেল কাস্ত্রো
- Publisher:ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড.
- ISBN:81-7626-063-0
- Number of Page: 172.
- Country:Bangladesh
- Language: Bangla
Description
একটি আবশ্যকীয় ভূমিকা….
গেরিলা জীবনের দিনগুলিতে চে-র অভ্যাস ছিল প্রতি দিনের ঘটনাগুলি ব্যক্তিগত ডায়েরীতে লিখে রাখা। অসমতল কঠিন ভূখণ্ডের উপর দিয়ে দীর্ঘ পথ-যাত্রার সময়, -বন-শিবিরের মাঝখানে-জিনিসপত্র ও অস্ত্রশস্ত্রের বোঝায় নুয়ে পড়া সারিবদ্ধ মানুষগুলি যখন ক্ষণিকের বিশ্রামের জন্য কোথাও থামত, অথবা দিনে দীর্ঘ যাত্রার বিরাম টেনে শিবির খাটাবার নির্দেশ পেত, তখন সকলের চোখে পড়ত চে-কে। কিউবানরা গোড়া থেকেই আদর করে তাঁর নাম রেখেছিল চে। দেখা যেত চে তাঁর নোটবই বের করে ডাক্তারদের হস্তাক্ষরের মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় অস্পষ্ট অক্ষরে ডায়েরী লিখতে বসতেন।
এই ডায়েরীতে তিনি যা লিখে রেখেছিলেন পরে তা থেকেই তাঁর কিউবার বিপ্লবীযুদ্ধের চমৎকার ঐতিহাসিক বর্ণনায় বিপ্লবী বিষয়বস্তু, শিক্ষামূলক ও মানবিক দিকগুলি ব্যবহার করেছেন।
এখন প্রতিদিনের প্রধান প্রধান ঘটনাবলী সংক্ষেপে লিখে রাখার তাঁর যে চিরকেলে অভ্যাস ছিল, সেই সুবাদেই এইবারই বলিভিয়ায় তাঁর বীরত্বপূর্ণ শেষ মাসগুলির প্রামাণ্য এবং বিস্তারিত অমূল্য তথ্যগুলি আমাদের হাতে এসে পৌঁছেছে।
টুকে রাখার এই যে অভ্যাস তা ঠিক বই লেখার উদ্দেশ্যে ছিল না। ঘটনার মূল্য নিয়ত নিরূপণ করতে, পরিস্থিতি বিচার করতে, মানুষকে বুঝতে এই লেখা তাঁকে সাহায্য করেছে। তাঁর গভীরভাবে নিরীক্ষণ এবং বিশ্লেষণ করবার মনোভাব এতে প্রকাশ পেয়েছে। এই বিশ্লেষণ অনেক সময় চমৎকার কৌতুকরসে জারিত। নোটগুলি খুবই শান্তচিত্তে লেখা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত নিরবচ্ছিন্ন সুসঙ্গতিপূর্ণ। মনে রাখতে হবে যে বীরত্বপূর্ণ সংগ্রাম ও অমানুষিক শারীরিক পরিশ্রমের মাঝখানে বিশ্রামের স্বল্প মুহূর্তগুলিতে এগুলি লেখা হয়েছে-লেখা হয়েছে এই ধরনের সংগ্রামের প্রাথমিক স্তরের জটিল অবস্থায় গেরিলা বাহিনীর প্রধান হিসাবে তাঁর ক্লান্তিকর দায়িত্বের মাঝে। অবিশ্বাস্যরূপে কঠিন অবস্থার মাঝে তাঁর কাজের বিশেষ ধারা, এবং ইস্পাতদৃঢ় ইচ্ছাশক্তি এতে আর একবার প্রকাশ পেয়েছে।






Reviews
There are no reviews yet.