জনারণ্যে আমি একাকী
Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
- গ্রন্থের নামঃজনারণ্যে আমি একাকী
লেখক :গৌরাঙ্গ চন্দ্র দাশ
প্রচ্ছদ:আল নোমান
মূল্য:২০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha - স্বত্ব: লেখক
Description
আমি সুদূরের পিয়াসী
ঘন কুয়াশায় ঢাকা দিগন্ত বিস্তৃত পথঘাট
ম্রিয়মাণ ফসলের মাঠ, অরণ্যে পত্রশূন্য বৃক্ষ
শীতের দাপটে মাঝে মাঝে জনশূন্য জনপদ
সময়ের প্রহর গুণে ব্যাকুল ঘাস লতাপাতা।
সেদিন বেশি দূরে নয়, সুদিন আসবেই ফিরে
পাখিরাও স্বপ্নের নীড় বুনে যায় সেই ভরসায়
কুয়াশা উপেক্ষা করে উড়ে চলে যায়, দূর নীলিমায়
প্রজাপতিরাও স্বপ্ন এঁকে যায়, রঙিন ডানায়।
আবদ্ধ দুয়ার সব খুলে আবার জমবে কোলাহল
কোকিল কণ্ঠে ধ্বনিত হবে বসন্তের আনন্দগীতি,
মানুষ প্রাণিত হবে আপন কর্মে, ধর্মে ও মর্মে
চেতনা আসবে ফিরে, সমস্ত স্বপ্ন নীড়ে প্রাণি জগতে।
আমি সুদূরপিয়াসী স্বপ্নবিলাসী আশাবাদী মানুষ
আকস্মিক দুর্ঘটনাকেও সাময়িক ঘটনার মতো ভাবি
ভাবি উত্থানপতন, অচেতন মনে ঘটাবে চেতন
পৃথিবীকে ভাবি স্রষ্টার বিচিত্র লীল নিকেতন!
আমি চাই, শীতের কুয়াশা মাঝে মাঝেই আসুক
দুঃখের অনুভূতিও জাগ্রত হোক মানুষের মনে,
জাগ্রত হোক বসন্তের রঙিন প্রকৃতির অপরূপ
চেতনায় থাকুক স্রষ্টার অপার রহস্যময় মহিমা।






Reviews
There are no reviews yet.