Sale!

জীবনের আঙিনা

Original price was: 520.00৳ .Current price is: 390.00৳ .

Title : জীবনের আঙিনা
Author : এম. শিশির আলম
Publisher : সপ্তর্ষি
ISBN : 987-984-3992-10-9
Edition : 1st Published, 2026
Number of Pages : 160
Country : Bangladesh
Language : Bengali

Description

একজন মানবিক টিটি

দাকোপ উপজেলার কামারখোলা গ্রাম, সুন্দরবনের গা ঘেষা, পশ্চিম দিকে বহে গেছে খরস্রোতা শিবসা নদী, একেবারে সুন্দরবনের বুক চিরে পৌছে গেছে বঙ্গোপসাগরে। এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকার উৎস সুন্দরবন, কেউ মাছ ও কাঁকড়া ধরে, কেউ মৌয়াল, কেউ গোলপাতা সংগ্রহ করে, কেউ কেউ কাঠ কাটে, সুযোগ বুঝে হরিণও শিকার করে, যখন গ্রামবাসী সুন্দরবনে যায় চেষ্টা করে দল বেঁধে যেতে, তবুও প্রতিবছর কেউ না কেউ বাঘের থাবায় আহত হয় বা প্রাণ হারায়, তাছাড়া বছরে হঠাৎ দুই একবার জঙ্গলের বাঘ লোকালয়ে হানা দেয়, এভাবেই চলে কামারখোলা ও আশেপাশের গ্রামের লোকজনের দৈনন্দিন জীবন।

কামারখোলা গ্রামের সনু মৌয়ালের চার ছেলের বড়ো তিন জনই জীবিকার তাগিদে বাবার সাথে বনে কাজ করে, প্রতিদিন সকাল হতেই সবাই শুকনো খাবারের পোটলা নিয়ে নৌকায় করে বের হয়ে যায়, মধু সংগ্রহ করে বাড়ি ফিরতে ফিরতে বেলা শেষের পথে, ছোটো ছেলে রাশীকে (রাশীদুল হক) ওর মামা জোর করে স্থানীয় স্কুলে ভর্তি করে দেয়, রাশীর মাথা বেশ ভালো, সব ক্লাসে প্রথম হয়, ওর মামা সনু মৌয়ালকে বলেছে রাশীকে পড়তে দাও, আর তোমরা সবাই কাজ করো, দেখবে ও একদিন মস্ত অফিসার হবে।

রাশী গ্রামের স্কুল থেকে প্রাইমারি পাশের পর ওর মামা দাকোপ হাই স্কুলে ভর্তি করে দেয়, স্কুলের কাছাকাছি একটা লজিং এর ব্যবস্থাও করে, মামা মাঝেমাঝে খোঁজখবর নেয়, হঠাৎ হঠাৎ দুই চার টাকা হাত খরচ দেয়।……………………………

Reviews

There are no reviews yet.

Be the first to review “জীবনের আঙিনা”

Your email address will not be published. Required fields are marked *