দি আনটাচড ক্রাইম (হার্ডকভার)
Original price was: 550.00৳ .385.00৳ Current price is: 385.00৳ .
| Title | : | দি আনটাচড ক্রাইম (হার্ডকভার) |
| Author | : | জিযিন চেন |
| Translator | : | আহনাফ তাহমিদ |
| Publisher | : | গ্রন্থরাজ্য |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 272 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
খুনির সাহসের তারিফ করতেই হয়!
গত তিনটা বছর ধরে একের পর এক খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে সে। পুলিশ তার টিকির নাগালও পাচ্ছে না। ওদের অক্ষমতাকে আরও বড় করে দেখাবার জন্যই হয়তো ভিক্টিমের পাশে খুনি নোট লিখে যায়-
“এসো, পারলে আমাকে ধরে দেখাও!”
এদিকে পরিবার হারিয়ে প্রাক্তন ফরেনসিক সায়েন্টিস্ট লুও ওয়েন একাকি ঘুরে বেড়ায় হাংঝুতে। এক রাতে তার চোখের সামনেই ঘটে গেলো অনাকাঙ্খিত এক হত্যাকাণ্ড। ভোলাভালা যুবক আর নিপীড়নের শিকার মেয়েটিকে বাঁচাবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলো সে। তিনজন মিলে রচনা করলো এক জটিল ধাঁধা। পুলিশের সাধ্য আছে তার সমাধান করার?
তবে আছে একজন!
প্রফেসর ইয়ান লিয়াং-এর কাছে রহস্য যেন গণিতের মতো। সূত্রে সব বসিয়ে দাও, সমাধান আপনিতেই এসে যাবে। তবে এবার সেও মাথা চুলকোতে বাধ্য হলো। উত্তরের চেয়ে প্রশ্ন বেশি। অনেক কিছুই খাপে মিলছে না।
প্রফেসর ইয়ান লিয়াং বনাম তার বন্ধু লুও ওয়েন- এই দুজনের মহাকাব্যিক দ্বন্দ্বের খোঁজ মিলবে “দি আনটাচড ক্রাইম” নামক বইটিতে। খেলাটা এবার বুদ্ধির। দেখা যাক কে যেতে?






Reviews
There are no reviews yet.