ধর্মবিক্ষণ
Original price was: 220.00৳ .165.00৳ Current price is: 165.00৳ .
| Title | : | ধর্মবিক্ষণ |
| Author | : | শ্যামসুন্দর সিকদার |
| Publisher | : | নবধারা পাবলিকেশন |
| ISBN | : | 987-984-29031-2-0 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 63 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
ভূমিকা
এই গ্রন্থের প্রবন্ধগুলোর বেশিরভাগই বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে লেখা হয়েছিল। আর তা ছিল কোনো কোনো বছরে দুর্গাপূজা উপলক্ষে স্মরণিকা প্রকাশের উদ্দেশ্যে। সেমতে ওই সকল স্মরণিকায় তা প্রকাশিতও হয়েছিল।
আমাদের হিন্দু সমাজের কিশোর-তরুণদের অনেকেরই দুর্গাপূজা বা দুর্গাদেবী সম্পর্কে জানার অনেক আগ্রহ লক্ষ্য করেছিলাম। এজন্য বেশিরভাগ লেখাই ছিল দুর্গাদেবীর বিষয়ে এবং নানান প্রশ্নের কারণে লেখার বিষয়বস্তুও নানানভাবে সাজিয়েছিলাম। তবে এই লেখাগুলো তৈরির জন্য আমাকে অনেক পড়াশুনাও করতে হয়েছিল। বলা চলে আমাকে অনেকটা গবেষণার মতনই কাজ করতে হয়েছিল। আর তারপরই একেকটা প্রবন্ধ আমি বিভিন্ন সময়ে লিখেছিলাম। আর এজন্য আমি বিভিন্ন তথ্যের সূত্র (ক্ষেত্র বিশেষে) যথাসম্ভব উল্লেখ করার চেষ্টা করেছি। আমি অনেক পণ্ডিত ব্যক্তিবর্গের লেখা থেকে উদ্ধৃতি দিয়েছি। অনেক ক্ষেত্রেই আমার নিজস্ব কোনো বক্তব্য সেখানে না লিখে সেই সকল পণ্ডিত ব্যক্তির বক্তব্য হুবহু উল্লেখ করেছি। আমার বিশ্বাস, এতে ওই সকল প্রবন্ধের মান আরো সমৃদ্ধ হয়েছে। আমি এজন্য ওই সকল পণ্ডিত ব্যক্তিবর্গের নিকট ঋণ স্বীকার করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আবার কিছু প্রবন্ধ আছে আমার মৌলিক লেখা। এগুলোতে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং আমার নিজস্ব অভিমত প্রকাশ করেছি। এসব মতের কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারো কারো আবার ভিন্নমত থাকতে পারে। আমি সেই ভিন্নমতের সঙ্গে কোনো বিতর্কে না
জড়িয়ে বলব সেই ভিন্নমতের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো। তবে আমার কোনো অনিচ্ছাকৃত ভুল কারো চোখে
ধরা পড়লে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং আমাকে তা জ্ঞাত করলে ভবিষ্যতে সেই ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি।
আমার সেই ধর্মীয় প্রবন্ধগুলো এতদিন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই এবার সেগুলোকে একত্রিত করে পুস্তক আকারে প্রকাশের উদ্যোগ নিলাম। আমাদের নবীন প্রজন্মের জন্য এবং আগ্রহী মানুষের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে, যখন তারা এই গ্রন্থ থেকে নিজের ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান আহরণ করতে পারবে।
আমার এই গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন নবধারা প্রকাশনীর স্বত্বাধিকারী শিবু চন্দ্র ওঝা। তাই আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর গ্রন্থের টাইপের কাজে সহযোগিতা করেছে আমার স্নেহাস্পদ ওমর হাসান। এজন্য তাকেও ধন্যবাদ জানাই।
ইতি-লেখক






Reviews
There are no reviews yet.