Sale!

নন্দিত নীপবনে

Original price was: 320.00৳ .Current price is: 220.00৳ .

গ্রন্থের নামঃনন্দিত নীপবনে
লেখক :নাসির উদ্দিন আহমেদ
প্রচ্ছদ: আল নোমান
মূল্য:৩২০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক:shibu chandra ojha

  • স্বত্ব: লেখক

Description

বসন্ত আজ দ্বারে

ভুল করে কোন ফুল কাননে
ফুটে আছে গোলাপ কলি,
মৌমাছি আর প্রজাপতি
আসে হেথা কোন সে অলি।

গোলাপ কুঁড়ির সুবাস নিয়ে
মাতোয়ারা মৌপিয়া,
খুঁজে ফেরে বনে বনে
নেই তো পাশে তার প্রিয়া।

হাসনাহেনা ডাক দিয়ে কয়
কই ছুটেছ বুলবুলি?
চায় না ফিরে কয় না কথা
নাচে ডালে চুল খুলি।

বসন্ত আজ দ্বারে বসে
দখিন হাওয়ায় গান শোনায়,
বেণুবনে কাঁদছে কোকিল
চোখের পানি ধায় কোথায়।

ফুলকলিরা ফুটছে শাখায়
গাইছে শাখে মৌটুসি,
বাবলা বনে বইছে হাওয়া
সবার মন বেজায় খুশি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নন্দিত নীপবনে”

Your email address will not be published. Required fields are marked *