Sale!

নববর্ষ ও বাংলার লোক-সংস্কৃতি (হার্ডকভার)

Original price was: 350.00৳ .Current price is: 298.00৳ .

Title : নববর্ষ ও বাংলার লোক-সংস্কৃতি (হার্ডকভার)
Author : ড. আবুল কালাম মনজুর মোরশেদ
Publisher : সূচীপত্র
ISBN : 9847002202145
Edition : 2017
Number of Pages : 239
Country : Bangladesh
Language : Bengali
Category: Tags: ,

Description

বাংলা নববর্ষের সঙ্গে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। সচেতন জাতির পরিচয় প্রকাশিত হয় বিচিত্র সাংস্কৃতিক রূপের মধ্য দিয়ে। নববর্ষ বাঙালি সংস্কৃতির সেই পরিচয়বাহী। নববর্ষের আনন্দ-উদ্দীপনার মধ্যে লক্ষ্য করা যায় জীবন। বিশ্বাসের ধ্রুব সত্যের পরিস্ফুট রূপটি। সাংস্কৃতিক চেতনার অর্থই হল নতুনভাবে কর্মমুখী মনােভাবের জাগরণ, এর ফলে জীবনের পরিবর্তনে আসে গতি, নবতম উদ্যমের ছন্দ নববর্ষ মানুষকে সচেতন করে তােলে তার সাংস্কৃতিক চেতনার স্পন্দনে। বাঙালি সমাজ জীবনকে যান্ত্রিক অনুভূতি দিয়ে বিচার করেনি, বিচার করেছে মানসিক অনুভূতি দিয়ে। নতুন মানুষকে প্রেরণা দেয়-তার অনুভূতিকে নতুন বর্ণে সিঞ্জিত করে। বাংলা নববর্ষ বাঙালি জীবনের জাতীয় উৎসব-একথা বলার মধ্যে আত্মশ্লাঘা থাকতে পারে কিন্তু চৈতন্য প্রবাহে মিশে আছে সংস্কৃতির একটি উজ্জ্বল দিক। জাতীয় জীবনে বর্ষবরণের প্রথম দিনে নতুন বছরকে স্বাগত জানানাের অর্থ নতুনকে বরণের সাগ্রহ মনােভাব । নিঃশঙ্কচিত্তে নতুনকে গ্রহণের মধ্যে জীবনকে নবচেতনায় নির্মাণের একটা আন্তরিক ও অকৃত্রিম ইচ্ছা বিদ্যমান। প্রতিটি মানুষ চায় আত্মপ্রকাশের মধ্যে দিয়ে একটি চিহ্নিত রূপ সবার সামনে রেখে যেতে। বাঙালি জীবনে নববর্ষও এই অখণ্ড চেতনার রূপ। যার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে বাঙালি জাতির স্পষ্ট বিকাশধর্মী একটি সাংস্কৃতিক রূপ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নববর্ষ ও বাংলার লোক-সংস্কৃতি (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *