নিঃশব্দ কান্না
Original price was: 360.00৳ .270.00৳ Current price is: 270.00৳ .
| Title | : | নিঃশব্দ কান্না |
| Author | : | মো: আলম হোসেন |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-40-6 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
কষ্ট
কষ্ট যদি ফেরি করা যেত,
তাহলে বুঝি সবচেয়ে বেশি লাভবান হতাম আমি।
আমার আকাশ জোড়া কষ্ট, ভাগিদার নেই কেউ।
আমার পাহাড়সম কষ্ট,
ভার সইবার নয় আর।
আমার সমুদ্র সমান নিরন্তর বয়ে চলা কষ্ট,
লাঘব করার নেই কেউ।
আমার কবি হেলাল হাফিজের মতো অপূর্ণতার কষ্ট,
একটানা বিরহ, কথাহীন সম্পর্ক, নিঃসঙ্গতার যন্ত্রণা,
একজন আর একজনকে বুঝতে না পারা,
আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে না পারার কষ্ট।
আমার বিচ্ছেদ নেই, আছে রাগ-বিরাগের কষ্ট,
ভালোবেসে বিষ পান করার কষ্ট,
আমার কষ্টগুলো এমনই বৈচিত্রময়।
আমার প্রেম-অপ্রেমের কষ্ট,
যাকে মন দিয়ে চেয়েছি তাকে না পাবার কষ্ট,
আর যাকে পেয়েছি-তার মাঝে আশা অপূর্ণের কষ্ট,
যাকে মনে ধরে-তাকে না পাবার কষ্ট,
আমার কষ্টগুলো এভাবে নিত্য ডালপালা ছড়ায়।
আমার অব্যক্ত কষ্ট-মুক্তির জন্য ডানা ঝাপটায়,
পাছে যাতে কেউ আঘাত না পায় তাই মনের ভিতরে পুষে রাখি,
আমাকে কুড়ে কুড়ে খায় নিত্য আমি পুড়ে মরি প্রতিমুহূর্ত,
তারপরও কাউকে বুঝতে দেই না।






Reviews
There are no reviews yet.