নিভৃতে (হার্ডকভার)
Original price was: 400.00৳ .320.00৳ Current price is: 320.00৳ .
| Title | নিভৃতে (হার্ডকভার) |
| Author | রীনা গুলশান |
| Publisher | অনন্যা |
| Edition | 1st Published, 2019 |
| ISBN | 9789844326255 |
| Pages | 215 |
| Language | বাংলা |
| Category | সমকালীন উপন্যাস |
| Subject | সমকালীন উপন্যাস |
Description
আজ এত বড় ভুল ও কী করে করল তা নিজেই বুঝতে পারছে না। আবহাওয়া চ্যানেল না দেখে কখনো ও বের হয় না। উহ! আজ কী করল? বাইরে রীতিমতো বরফের ঝড় হচ্ছে। আর সে কিনা একটি লেদারের জ্যাকেট পরে বেরিয়ে এসেছে। আর এই লেদারের জ্যাকেটে কোনো হুডিও নাই। পিঠে ওর বেশ ভারী আর মাঝারী সাইজের গিটার সহ বক্স। তার আজন্মের লালিত এই একটি জিনিসই তার সাথে সাথে ঘুরছে। এটার অবশ্য খুব ভালো কভার দেওয়া। আসবার সময় ভালো করে খেয়েও আসেনি। খাবে কী? কিছু থাকলে তো খাবে? এই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ওর কপাল কুচকে যায়। ওহ। স্ট্রিট কারটাও আসবার নাম নেই। আজ সিওর দেরি হয়ে যাবে। বুড়োর ঝাড়ি তো আছেই। আরো কী আছে কপালে কে জানে? আজ আবার পে ডে।






Reviews
There are no reviews yet.