ভূবন তুমি আমার
Original price was: 270.00৳ .202.00৳ Current price is: 202.00৳ .
| Title | : | ভূবন তুমি আমার |
| Author | : | মো: আবুল বাসার টুটুল |
| Publisher | : | সপ্তর্ষি |
| ISBN | : | 987-984-3992-18-5 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Description
মন্দারী
নিষ্পাপ ভালোবাসার নিগূঢ় বন্ধনে আবদ্ধ ছিলাম নিরন্তর দুজনে,
কামনা বাসনার ঊর্ধ্বে উঠে,
রাঙিয়ে ছিলাম ভালোবাসার কুঞ্জবন কুহুক কুজনে।
তুমি ছিলে ভাবনার অন্তরিক্ষে, চোখ খোলা প্রথম প্রহরে,
ভালো মন্দে, সুখ দুঃখে, চাওয়া-পাওয়াতে আমার শেষ আশ্রয়ে।
তুমি যেদিন হারিয়ে ছিলে ঐ সূদুরে,
খুঁজছি তোমায় চেনা-অচেনা অলিগলির পথটি ধরে।
কতশত ফেলে আসা হারানো দিনের স্মৃতিগুলো
আমার কাছে অমূল্য রত্ন, অতি যত্নের হয়ে গেল।
ভাবছি তোমায় আনমনে, চাই বা না চাই, উঁকি দাও মনের গহিন কোণে,
হৃদয় ধারণ করে তোমার ভালোবাসা, অশ্রু ঝরে সংগোপনে!
বোঝনি তুমি সহজ কথা, নিয়েছিলে কঠিন করে,
ভাঙাতে পারিনি ভুলগুলো তাই, হারিয়েছিলাম বিস্ময়ের গহিন ঘোরে।
যেই তুমি ছিলে আবেগি মনের উচ্ছল ভালোবাসার মাধুর্যে অনুপম,
সেই তোমার শেষ কথাগুলো ছিল কঠিনতম, শ্লেষ পূর্ণ, নিদারুণ, নির্মম,
হারিয়েছিলাম তোমায় আমি এই শহরে, কোনো এক শুভ্র ভোরে,
রাত্রি জাগা ক্লান্ত শরীরে, খুঁজি তোমায় প্রতি প্রহর, প্রিয় এই শহর জুড়ে, ঘুরে ঘুরে।







Reviews
There are no reviews yet.