Sale!

রক্তে ভাসা নদীর কান্না

Original price was: 270.00৳ .Current price is: 190.00৳ .

Title : রক্তে ভাসা নদীর কান্না
Author : শ্যামসুন্দর সিকদার
Publisher : নবধারা পাবলিকেশন
ISBN : 987-984-29031-1-3
Edition : 1st Published, 2026
Number of Pages : 206
Country : Bangladesh
Language : Bengali

Description

প্রেমানন্দ একা

একা হয়ে গেছ বলে পথ তোমাকে করবে না অবজ্ঞা জানি
আঁকাবাঁকা পথ ধরে কতকাল চলেছিল এ জীবনখানি
হয়তো থেমে গেছে কিছু নক্ষত্রের সঞ্চালন আকাশের মাঝে
ভয় কী তোমার তাতে? সকালের সূর্য হয় দীপ্তলাল সাঁঝে।

নদীর প্রবাহে জল চলে ঢালু পথে একা, বহু সঙ্গী পায়;
সময়, জোয়ার, ভাটা তাতে কী কখনো একবার থেমে যায়?
দূর হতে দূরে যেতে যে পায়ের পদচিহ্ন রবে পথে পথে
প্রার্থনা তোমার যেন অনুসারী হয় শেষে নিভৃত শপথে!
এটাই মোক্ষম আশা সময়ের সাধনায় ডাক আসে মনে
লোকালয় যদি হয় অরাজক কিছু, তবে যেতে পারো বনে।

কেউ বলে – ঠাঁই নাই, ঠাঁই নাই। কোথা যাই? সহসা উদার
পৃথিবীর নর-নারী ছাড়া আকাশে বাতাস দেয় খুলে দ্বার!
পাহাড়-পর্বত আর নদী-সাগরের প্রাণী – সব চলে একা
স্বার্থপর সঙ্গী ছাড়া সুখে-দুঃখে থাকে ভালো প্রেমানন্দ সখা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রক্তে ভাসা নদীর কান্না”

Your email address will not be published. Required fields are marked *