রাষ্ট্রের আলো-আঁধারে
Original price was: 550.00৳ .410.00৳ Current price is: 410.00৳ .
গ্রন্থ:রাষ্ট্রের আলো-আঁধারে
ধরন:প্রবন্ধগ্রন্থ
কবি ও লেখক :বুলবুল তালুকদার
প্রচ্ছদ:আল নোমান
মূল্য: ৫৫০
প্রকাশন: সপ্তর্ষি – Saptarshi
প্রকাশক: Shibu Chandra Ojha
Description
সূর্যের যত তাপ থাকুক সমুদ্রকে শুকাতে পারে না। সকল নদী অবশেষে সাগরে গিয়েই মিশে। সাগর বলুন আর সমুদ্র বলুন তার নীল রংয়ের কাহিনী গভিরতা। বিশ্ব ব্রক্ষ্মাণ্ড জন্মের পর থেকেই ধীরে ধীরে খণ্ড থেকে খণ্ড হয়ে নানান মহাদেশ এবং মহাদেশ থেকে নানান দেশে রূপান্তরিত হয়েছে, বিভক্ত হয়েছে মানুষে মানুষে। এই বিভক্তির পিছনের উপসর্গ অধিকারের চর্চা। হতে পারে সেটা অনাধিকার বা অধিকার। তবে চর্চাটি হয়েছে মানুষের দ্বারা এবং ক্ষমতা ছিল তার মূলে। আজকের দিনে বিশ্ব ব্রক্ষ্মাণ্ডে দু’ একটি দেশ ব্যাতিরেকে সব দেশই মূলত পরিচালিত হয় রাজনীতিবিদদের দ্বারা। বলাই বাহুল্য শত অনাধিকার বা চাওয়া-পাওয়ার অপূর্ণতার পরেও বিশ্বের মানুষের ভাগ্য যে, বিশ্বের দেশগুলো রাজনীতিবিদদের দ্বারাই পরিচালিত হয় বা ভিন্ন অর্থে বলাই যায় বিশ্ব পরিচালিত হয় রাজনীতিবিদদের দ্বারা। বিশ্ব যেহেতু রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হয়। সেখানেই প্রশ্ন উঠে সর্বশেষ বহুল চর্চিত বা সর্বমর্ডান পদ্ধতি গণতন্ত্রের। যেহেতু বর্তমান পর্যন্ত বিশ্বে সর্বজনের কাছে গণতন্ত্রের বিকল্প ভাল কিছুর উপস্থিতি নেই সুতরাং গণতন্ত্রই মানুষের মুক্তির সর্বোচ্চ গৃহীত পদ্ধতি। জনমানুষের জন্য গণতন্ত্র সাগরের নীল জলের মতন যার গভীরতা হরণ সর্বকালের জন্য কখনোই হবার নয়। হোক সেই অপশক্তি যতই তেজি সূর্য সম। সাম্য, মানবতা, মানবাধিকার, শ্রমঅধিকার, অর্থনৈতিক সমতা, শিক্ষা, কর্ম, ধর্ম কিংবা রাষ্ট্রের চরিত্র সবকিছু সার্বিক অর্থেই গণতন্ত্রেই নির্ভরশীল। গণতন্ত্রের আলোকেই ‘রাষ্ট্রের আলো- আঁধারে’ মূলত মানুষের মুক্তির সন্ধানে খোলা হৃদয়ের খোলা বচন।






Reviews
There are no reviews yet.