শুভ্রা আমি অপেক্ষা লিখি
Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
| 📘 Title | : | শুভ্রা আমি অপেক্ষা লিখি |
| ✍️ Author | : | সালিম সাবরিন |
| 🏢 Publisher | : | সপ্তর্ষি |
| 🔢 ISBN | : | 987-984-3992-31-4 |
| 📖Edition | : | 1st Published, 2026 |
| 📄Number of Pages | : | 64 |
| 🌏 Country | : | Bangladesh |
| 🗣️ Language | : | Bengali |
Description
শুভ্রা
সবই তো শুনলে তুমি। যদি চাও তো আরো কিছু বলি-
যে সব শূন্যতা নিজের করে রাখো
সূর্যগ্রহণের নিরক্ষর ছায়ার মতো অনির্দিষ্ট হতাশা
বাদামি বিছানায় ছড়িয়ে রাখো মনের কুয়াশা
জীবনের আর যে সব গল্পে রেখেছ শূন্যস্থান
আর নীরব প্রহরের অস্থিরতায় যদি মনে হয়
মহামারি গন্ধ লেগে আছে উঠোনে।
আমিই গড়ে তুলছি সব বেহিসেবি নির্মাণে
প্রতিটি জখম সময়ের সমান্তরালে
একান্ত ব্যক্তিগত তুমি আমার স্বপ্নের মতো।
চন্দনমাখা আলোর তনিমা
এবার সেজে ওঠো শুভ্রা
প্রেমের সরল লালগোলাপের নিচে যতটা কাঁটা
দেখো তোমার পায়ের নিচে সিক্তমাটিতে ততধিক
বিছিয়ে রেখেছি স্বপ্ন
তুমি ওঠে দাঁড়াও প্রখর সত্যের শক্তিতে।
শুভ্রা সবই তো শুনলে তুমি। যদি চাও তো আরো কিছু বলি…







Reviews
There are no reviews yet.