সোনামণি (পেপারব্যাক)
Original price was: 80.00৳ .65.00৳ Current price is: 65.00৳ .
| বইয়ের নাম | সোনামণি (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children’s |
| লেখক | সেলিনা হোসেন |
| প্রকাশনা | Tamrolipi |
| পৃষ্ঠা সংখ্যা | 16 |
| প্রকাশের সাল | May, 2014 |
| সংস্করণ | 2014 |
| কভার ধরণ | hardcover |
| ভাষা | Bangla |
Description
ঠিক সন্ধ্যার সময় জন্ম হয় ওর । ও বাবা-মার অষ্টম কন্যা-সন্তান । দাই-বুড়ির কাছে মেয়ে হয়েছে শুনে ওর মা কেঁদে বুক ভাসাচ্ছে । বাবা খবরটা শুনে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে নিজেও জানে না । ওর বড়ো সাত বোন লুকিয়ে ওকে দেখতে আসে । ওরাও খুশি নয় । ওরা ভেবেছিলো এবার ওদের একটি ভাই হবে । ওর কোনো নামও রাখা হয় না । টেপি, খেদি, পেঁচি, পুঁটি— এমন যার যা খুশি ডাকে । কোনো নির্দিষ্ট নাম ছাড়াই ওর বয়স আট বছর হয়ে যায় । ওর প্রথম বিদ্রোহ নিজের নাম নিয়ে। বড়ো বোনদের সঙ্গে ঝগড়া করে । বলে, আমার এতো নাম কেন? আমার ভালো নাম নাই কেন? বোনরা হেসে গড়িয়ে পড়ে । ওর কথার পাত্তাই দেয় না । ওকে বলে, বাবাকে গিয়ে জিজ্ঞেস কর গে কেন তোর নাম নেই?





Reviews
There are no reviews yet.