Sale!

হাউজ হাজব্যান্ড

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

  • গ্রন্থ:হাউজ হাজব্যান্ড
    ধরন:উপন্যাস
    ঔপন্যাসিক :জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
    প্রচ্ছদ:আল-নোমান
    মূল্য:৪৫০
    প্রকাশন: সপ্তর্ষি
  • স্বত্ব : লেখক

Description

এজাজ উদ্দিন টুটুলকে একটি কাগজের খণ্ড দেখিয়ে বললেন, ‘এই চিঠি তুমি লিখেছ?’ ক্ষুধার্ত বাঘ যেমন শিকারির দিকে ঠিক ঝাঁপ দেওয়ার আগমুহূর্তে তীক্ষè দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক তেমনি নিজের প্রশ্নের উত্তরের অপেক্ষায় এজাজ উদ্দিন টুটুলের দিকে তাকিয়ে আছেন। হযরত ইউনুস (আ.) মাছের পেটে থাকা অবস্থায় পরত্রিাণরে জন্য যে দোয়া পাঠ করেছিলেন টুটুলকে ক্রমাগত সেই দোয়া পাঠ করতে দেখা গেল। টুটুল মাটির দিকে তাকিয়ে থেকে ‘জি’ শব্দটি বলতে যেয়ে বেশ কয়েকবার ঢোক গিলল। তারপরে হ্যাঁসূচক মাথা নাড়তেই এজাজ উদ্দিন গর্জে উঠলেন, ‘তোমার এত বড়ো স্পর্ধা আমার মেয়েকে …’। এজাজ উদ্দিন হাত তুলে টুটুলকে মারতে উদ্যত হতেই সম্ভবত নিজের শিক্ষা, সংস্কৃতি ও পেশার কথা ভেবে আইন নিজের হাতে তোলা থেকে বিরত থাকলেন। তিনি বললেন, ‘তোমাকে আমি জেলের ভাত খাওয়াতাম, এখন যা বলছি মন দিয়ে শোনো, তুমি আমার মেয়ের পাঁচশো গজের মধ্যে জীবনে কখনো আসবে না।’
কিশোর টুটুলের মস্তিষ্কের কাজের ধরণ মিশ্র প্রকৃতির। বই-পত্র, পড়ালেখার ক্ষেত্রে মাথা বেশ ক্ষুরধার, অনেক জটিল জটিল গণিত যেমন চৌবাচ্চার অঙ্ক, তৈলাক্ত বাঁশের অঙ্ক, নদী না পাড়ি দিয়েও নদীর প্রস্থ নির্ণয় টুটুল চোখের নিমিষেই সমাধান করে দেয়। টুটুলের বিজ্ঞানের মাথাও ঈর্ষা করার মতো। পাখা দিয়ে বাতাস করলে শরীর জুড়ায় কেন, তাপ-তাপমাত্রার পার্থক্য, অনু-পরমাণুর পার্থক্য বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র টুটুলের চেয়ে ক্লাসের আর কেউ ভালো জানে বলে মনে হয় না। আর্কিমিডিসের সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র, নিউটনের সূত্র টুটুলের একেবারে হাতের মুঠোয়। এমনকি বহর্বিশ্বিরে কথা যেমন চীন, রাশিয়া, কিউবা প্রভৃতি ভিন্ন মতের দেশগুলোর সাথে মার্কিনিদের যে সম্পর্ক ভালো না টুটুল সেটির খবর ভালো রাখে। কিন্তু জগৎ সংসার সম্পর্কে টুটুলের জ্ঞান কেমন যেন
ভাসা ভাসা। বড়ো আপা এত ভালো কিন্তু মা কেন পছন্দ করে না, রঞ্জু ভাই লেখাপড়ায় একেবারে ভালো না অথচ খেতে বসে রঞ্জু ভাইয়ের পাতে মাছের মাথা, মুরগির রান কেন দেখা যায় এসব টুটুলের কাছে বিরাট রহস্য। যে ছেলে পরিবারের এসব রহস্য ভেদ করতে হিমশিম খায় তার পক্ষে কীভাবে বুঝা সম্ভব ভালো লাগলেও কোনো মেয়েকে চিঠি লিখতে নেই, ভালোবাসার কথা বলতে নেই, লিখতে নেই। আর মেয়েটিই বা কেমন, একটি সামান্য চিঠিকে সামলিয়ে রাখতে পারল না?

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাউজ হাজব্যান্ড”

Your email address will not be published. Required fields are marked *