অনন্তরূপা
Original price was: 400.00৳ .300.00৳ Current price is: 300.00৳ .
- গ্রন্থ:অনন্তরূপা
ধরন:গল্পগ্রন্থ
কবি ও গল্পকার:ফয়েজ ভূঁইয়া
প্রচ্ছদ: মো: হাসিবুর রহমান সবুজ
মূল্য: ৪০০
প্রকাশন: সপ্তর্ষি প্রকাশন
প্রকাশক: Shibu Chandra Ojha - স্বত্ব : লেখক
Description
মোবাইলে রিং বেজে চলেছে। নাহিদ একা মানুষ, বিয়ে করেনি, ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠে মাত্র ওয়াস রুমে ঢুকেছে। রিংয়ের শব্দে মনে পড়লো আজ বিকেলে রেশমার আসার কথা।
নাহিদ নামকরা এক ইংরেজি মিডিয়াম স্কুলের অঙ্কের শিক্ষক হিসাবে বেশ কিছুদিন কাজ করেছে। তারপর এই স্কুল সেই স্কুল করে এখন শুধু টিউশনি করে। নিজের কোচিং সেন্টার। উত্তরার দিকে বাসা ভাড়া নিয়েছে। একটা রুমে নিজে থাকে আর দুটো রুমে ছাত্র-ছাত্রী পড়ায়। কমন স্পেসে প্যারেন্টসরা অপেক্ষা করে। দিনে তিন ব্যাচ। আয় রোজগার ভালোই হয়। অঙ্ক আর ফিজিক্সের টিচারদের সাধারণত ছাত্র-ছাত্রীর অভাব হয় না।
তবে সমস্যা অন্য জায়গায়। সময়ের চোরাস্রোতে বয়স অনেক বেড়ে গেছে। প্রায় ৪৫ ছুঁই ছুঁই। পারিবারিকভাবে বিয়ের কথা হলেও নানা কারণে ভেঙে যায়। বিয়েটা ভাগ্যের ব্যাপার, সৃষ্টিকর্তা এটা নিজ হাতে লিখেছেন। শক্ত করে এই বিশ্বাস আঁকড়ে নাহিদ জীবন পার করছে। সকাল বিকাল দুবার করে শেভ করে, যাতে সাদা গুঁড়া দাড়ির রেখাও বোঝা না যায়, চুলে সপ্তাহে দুদফা কলপ। ড্রেস আপে ফিটফাট। বয়সজনিত কারণে মধ্যপ্রদেশ কিঞ্চিৎ স্ফিত।
বিয়ে না হওয়া নিয়ে হাল আমলে নাহিদ বেজায় চিন্তিত। কোন ভাবেই কিছু হচ্ছে না।
গত জুম্মায় ইমাম সাহেব বয়ান করেছেন আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। বর্ণনা এসেছে সুরা হজ্জের ৪০ নম্বর আয়াত থেকে। বয়ান যারা শোনে, যে যার মতো করে বুঝে নেয়। অঙ্কের মাস্টার হিসাবে নাহিদের সূক্ষ্ম গর্ব আছে, সব বিষয়ে তার জ্ঞান অন্যদের
চেয়ে বেশি। যেমন লোক তেমন বুঝ। বিয়ের ব্যাপারে নিজেকেই উদ্যোগী হতে হবে। যে সব প্যারেন্টস কোচিং সেন্টারে বাচ্চাদের নিয়ে আসে তাদের সবাইকে অনুরোধ করে নিজের জন্য মেয়ে দেখতে। বয়স ২৫ পার না হলে ভালো। প্রায় ৪৫ ছুঁইছুঁই মাস্টারের হেন ডিমান্ডে প্যারেন্টসরা মিটিমিটি হাসে। নিজেদের মধ্যে কানাঘুষা করে সময় পার করার জন্য এক আনন্দদায়ক বিষয় পেয়ে যায়। সুড়সুড়ি দেওয়া পরচর্চার মতো আরামদায়ক আনন্দ বাঙালি আর কিছুতে পায় না।






Reviews
There are no reviews yet.