ছন্দে গড়া মজার ছড়া
Original price was: 270.00৳ .205.00৳ Current price is: 205.00৳ .
| বইয়ের নাম | ছন্দে গড়া মজার ছড়া |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children’s |
| লেখক | ফারিয়া আফরোজ |
| প্রকাশনা | Tamrolipi |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
Description
টুই আর পুই
মাথাখানি নেড়েচেড়ে ডেকে প্যাকপ্যাক
হেলে দুলে চলছিলো পাতিহাঁস এক।
সাথে তার হলদেটে ছোট ছানা দুই
একটার নাম টুই, একটার পুই।
খুকুমণি দেখে হাঁস ডাক দিলে আয়
টুই, পুই বলে মা’কে, “চলো না মা যাই।”
মা হাঁস ছানা নিয়ে যবে কাছে গেলে
খুকুমণি একখানা বই হাতে নিলে।
বলে দিলে, “বসে পড়ো সব ফেলে কাজ
শিখে নাও, গুণে নেয়া ঠিকঠাক আজ।”
খুকুমণি বলে যাবে, পড়ো এক দুই
ফ্যালফ্যাল চেয়ে থাকে টুই আর পুই।
ফের বলে খুকুমণি, “মন দিয়ে শোনো
আজ আমি ‘পারি না শুনবো না কোনো।”
খুকুমণি যতবার এক দুই গোণে
টুই, পুই খুব যে তা মন দিয়ে শোনে।
শুনে পরে যখনই বলবে যে ‘এক’ ‘
এক’ তো তা হয় না, হয়ে যায় ‘প্যাক’।
খুকুমণি যত বলে, তিন, দুই এক
টুই, পুই ডাকে শুধু প্যাক প্যাক প্যাক।
এইভাবে সারাদিন হলে পরে পার
খুকুমণি ভাবলো সে পড়াবে না আর।
বলে দিলো, “টুই, পুঁই পড়ালেখা থাক
এক, দুই না শিখে প্যাকপ্যাকই ডাক।”




Reviews
There are no reviews yet.